শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মীরসরাইয়ে ব্যবসায়ীকে গুলি করে অর্ধকোটি টাকা ছিনতাই, আহত ৩

news-image

মীরসরাই উপজেলার মিঠাছড়া বাজারে গুলি করে গাংচিল ফিলিং স্টেশনের মালিকের অর্ধকোটি টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এ সময় ছিনতাইকারীদের গুলিতে তিনজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। আহতদের মিঠাছড়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রামের হলি হেলথ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মিঠাছড়া বাজারস্থ পূবালী ব্যাংক মিঠাছড়া শাখার নিচে এ ঘটনা ঘটে। 
গুলির হাত থেকে বেঁচে যাওয়া গাংচিলের হিসাবরক্ষক শংকর চন্দ্র নাথ জানান, সকাল সাড়ে ১১টায় আমাদের ৩টি ফিলিং স্টেশনের সাপ্তাহিক জমা দেয়ার জন্য দুটি ব্যাগে ১ কোটি টাকা নিয়ে কারযোগে ব্যাংকের সামনে নামেন। গাড়ি থেকে নামতেই কয়েকজন মুখোশধারী যুবক উপর্যুপরি গুলি করে একটি ব্যাগ নিয়ে চলে যায়। আরেকটি ব্যাগ নিতে ব্যর্থ হয় তারা। ছিনিয়ে নেয়া ব্যাগে প্রায় অর্ধকোটি টাকা ছিল। এ সময় আমরা গুলিবিদ্ধ পরিচালক আলহাজ এমরান উদ্দিন (৪০), ফিলিং স্টেশনের ম্যানেজার জাহাঙ্গীর আলম (৪৫) ও প্রাইভেট কার চালক বরুন চন্দ্রকে (৪২) দ্রুত হাসপাতালে নিয়ে যাই।  প্রত্যক্ষদর্শীরা জানান,  ব্যবসায়ী এমরান হোসেনের প্রাইভেট কারটি পূবালী ব্যাংক মিঠাছড়া বাজার শাখার নিচে পৌঁছামাত্র দুটি মোটরসাইকেলে এসে অস্ত্রধারী মোট ছয় ছিনতাইকারী তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে টাকাগুলো নিয়ে দ্রুত পালিয়ে যায়।


গাংচিল, রংধনু ও রিদোয়ান নামে তিনটি ফিলিং স্টেশনের মালিকপক্ষের ছোট ভাই সাইফুল ইসলাম ও এমডি আশরাফ উদ্দিন জানান, গুলিবিদ্ধ তাদের ভাই এমরান পেটে, ম্যানেজার জাহাঙ্গীর বুকের এক পাশে ও চালক বরুন হাতে গুলিবিদ্ধ হয়। তাদের চট্টগ্রামের পাঁচলাইশ হলি হেলথে ভর্তি করার পর এই রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে ছিলেন। পরে অস্ত্রোপচার সফল না হওয়ায় চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই বিষয়ে মীরসরাই থানার ওসি এমকে ইমতিয়াজ ভূইয়া জানান, এই ঘটনায় আমরা উদ্বিগ্ন। তিনি বলেন, ৫টি পৃথক পুলিশ টিম ভিন্ন ভিন্নভাবে উপজেলার উপকূলীয় জোনসহ বিভিন্ন দিকে বিশেষ অভিযান চালাচ্ছে। আশা করা যাচ্ছে শিগগিরই তাদের আটক করা সম্ভব হবে। এছাড়া উক্ত কমান্ডো ছিনতাইয়ের ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। ঘটনাস্থলে উপস্থিত মীরসরাই থানার উপপরিদর্শক (এসআই) মুকিবুল জানান, এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এ জাতীয় আরও খবর

ঢাকায় আজ মেঘলা আকাশ, থাকতে পারে বৃষ্টি

ঢাকাসহ ২০ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

ইতিহাস গড়লেন বাবর আলী, প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয়

সিলেট সফরে এসে শাহজালাল (র.) মাজারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

সিলেটে সুরমা নদী তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্পের সূচনা

কিউবা নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রাম্পের, দখলের ইঙ্গিত

পাম্পে জ্বালানি সংকটের জন্য তেল কোম্পানির গাফিলতির অভিযোগ জ্বালানিমন্ত্রীর

এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ বলে জানাল ইসি

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান

শ্রমজীবীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন এখনো কতটা দূরে?