,

শিবিরের গোপন সভায় ছাত্রলীগের হানা দুইজন আহত, গোপন বৈঠক : ৬২ নেতা-কর্মী গ্রেপ্তার

news-image

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ছাত্রশিবিরের গোপন সভায় হানা দিয়েছে ছাত্রলীগ। এ সময় ছাত্রলীগের হামলায় দুই শিবিরকর্মী আহত হয়েছে। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পুরনো একাডেমিক ভবনের একটি কক্ষে দুপুরে বহিরাগত শিবির ক্যাডারদের নিয়ে গোপন সভায় মিলিত হয় ছাত্রশিবিরের ক্যাম্পাস শাখার নেতাকর্মীরা। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দিলে শিবিরকর্মীরা পালিয়ে যায়। এ সময় ছাত্রলীগের হামলায় আতিক হোসেন ও মাহফুজ নামের দুই শিবিরকর্মী আহত হয়। পরে তাদের উদ্ধার করে দুমকি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। শিবিরের গোপন সভার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিভিন্ন আবাসিক হলে উত্তেজনা দেখা দেয়। ঘটনার পর ছাত্রলীগের নেতাকর্মীদের ক্যাম্পাসে শোডাউন দিতে দেখা যায়।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান আহম্মেদ রিমন বলেন, 'ক্যাম্পাসে ছাত্রশিবিরের যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে ছাত্রলীগ সতর্ক রয়েছে। ছাত্রশিবির সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়ে ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চায়। দুপুরে ছাত্রশিবিরের নেতাকর্মীরা বহিরাগত ক্যাডারদের নিয়ে গোপন সভা করছিল। তাই ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা তাদের ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে।'

 

জামায়াত-শিবিরের গোপন বৈঠক : ৬২ নেতা-কর্মী গ্রেপ্তার 

রাজশাহীর বাঘা উপজেলায় বাঘা পৌর এলাকার ছাতারী মধ্যপাড়ার মসজিদ থেকে পৌর জামায়তের আমীর অধ্যাপক সাইফুল ইসলামসহ ৬২ জনকে আটক করে থানা পুলিশ। রবিবার রাত ৮টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। Jamat

আরো গ্রেপ্তার হয়েছে জামায়াতের পৌর অফিস সম্পাদক ইমাজ উদ্দিন পৌর ২নং ওয়ার্ডের সভাপতি আ. রশিদ সেক্রেটারী জাহাঙ্গীর, শহিদুল ইসলামসহ আরো অনেককে। বাঘা থানা অফিসার ইনচার্জ আমিনুর রহমান জানান, জামায়াত-শিবির মসজিদে গোপন বৈঠক করছে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে ৬২ জনকে আটক করা হয়। আটককৃতরা দাবি করে তারা মৃত ব্যক্তির দোয়ার উদ্দেশে মসজিদে ছিল। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা