,

‘ইরানের পরমাণুু অস্ত্র তৈরির পথ বন্ধ’

news-image

 ইরানের সঙ্গে পরমাণু চুক্তির ফলে পরমাণু অস্ত্র তৈরির সব পথ ভালোভাবেই বন্ধ করা গেছে। এর ফলে তেহরান কখনোই আর পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। আর এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উভয়ের স্বার্থেই নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের ইহুদিরা উদ্বেগের মধ্যে রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মতো তাদেরও আশঙ্কা এর ফলে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলের জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দিতে পারে। আগামী মাসে একটি গুরুত্বপূর্ণ কংগ্রেসনাল নির্বাচনকে সামনে রেখে হোয়াইট হাউস থেকে অনলাইনে প্রচারিত এক বার্তায় এসব কথা বলেন ওবামা। তিনি বলেন, 'ইরানের সামনে পরমাণু অস্ত্র তৈরির আর কোনো পথই খোলা নেই।' খবর :এএফপি, প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া। 

ইরানের সঙ্গে এই চুক্তি নিয়ে ওবামা প্রশাসন বেশ উচ্ছ্বসিত হলেও সমালোচনাও কম নেই। রিপাবলিকানরা এর নানা দুর্বল ফাঁকফোকর বের করার চেষ্টা করছেন। তবে মোটামুটিভাবে ইরান চুক্তিকে নিজেদের সফলতা হিসেবে প্রকাশ করার অবকাশ পাচ্ছে ওবামা প্রশাসন। প্রেসিডেন্ট ওবামা বিরোধীদের অভিযোগের উদৃব্দতি দিয়ে অনলাইনে প্রচারিত তার বক্তব্যে বলেন, 'কেউ কেউ বলছেন, ইরান চুক্তি নিয়ে প্রতারণার আশ্রয় নিতে পারে। তাদের বিশ্বাস করা যায় না। তবে আমরা চুক্তি করার সময় সব দিক বিশেষজ্ঞ পর্যায়ে খতিয়ে দেখে তারপর এটা করেছি। ইরান ইসরায়েলকে ধ্বংস করার মতলব আঁটে_ এমনটি মনে করার কোনো কারণ নেই। কারণ তাদের জন্য সে সুযোগ রাখা হয়নি।' যুক্তরাষ্ট্রের একজন উচ্চ পর্যায়ের রিপাবলিকান কংগ্রেস নেতা বলেছেন, 'ইরানের সঙ্গে পরমাণু চুক্তি আসলেই কিছু ফাঁপা কথার ফুলঝুরি। বিশ্বকে এই চুক্তির মাধ্যমে আদৌ পরমাণু অস্ত্রের হুমকি থেকে মুক্ত করা যায়নি।' আগামী মাসে ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তিকে কংগ্রেসের অনুমোদন দেওয়ার ব্যাপারে এই ভোটাভুটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে