বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে ১২২ প্রাইমারি স্কুল পরিদর্শনের জন্য দুইজন কর্মকর্তা

news-image

উপজেলার ১৩টি ইউনিয়নে পাঁচটি ক্লাষ্টারে ১২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাব্যবস্থা মনিটরিংয়ের জন্য মাত্র দু’জন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রয়েছেন। ফলে প্রয়োজনীয় জনবল সংকটের কারণে একদিকে যেমন অফিসের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে অন্যদিকে মাঠপর্যায়েও বেহাল অবস্থা বিরাজ করছে। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, একজন উপজেলা শিক্ষা কর্মকর্তা, ৬ জন সহকারী শিক্ষা কর্মকর্তা, ৩ জন অফিস সহকারী, একজন হিসাব রক্ষক ও একজন এমএলএসএস(পিয়ন) পদের বিপরীতে উপজেলা শিক্ষা কর্মকর্তা, দু’জন সহকারী শিক্ষা কর্মকর্তা এবং দু’জন অফিস সহকারী কর্মরত রয়েছেন। চতুর্থ শ্রেণীর কোন কর্মচারী নেই দীর্ঘদিন ধরে। ৩ জন সহকারী শিক্ষা কর্মকর্তার পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় উপজেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনায় অচলাবস্থা বিরাজ করছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় অন্য দু’জন সহকারী শিক্ষা কর্মকর্তাকে মাঠপর্যায়ের কাজে হিমশিম খেতে হচ্ছে। ফলে বিদ্যালয় পরিদর্শন, শিক্ষক-শিক্ষিকাদের ক্লাষ্টার ট্রেনিং এবং শিক্ষকদের হাজিরার বিষয়টি তদারকি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাছাড়া ৪ জন অফিস সহকারীর স্থলে মাত্র ২ জন কর্মরত থাকায় এর দুরবস্থার প্রভাব পড়ছে উপজেলা প্রাথমিক বিদ্যালয়গুলোতে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেমায়েতুল ফারুক ভূইয়া জানান, প্রতিটি ক্লাষ্টারের একজন সহকারী শিক্ষা কর্মকর্তার দায়িত্ব পালনের কথা থাকলেও কর্মকর্তার অভাবে অনেকটা জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে। ফলে কাজ করতে বেশ বেগ পেতে হচ্ছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার অবগত করা হয়েছে। 

ittefaq.com.bd

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক