,

অপরাধের মাত্রায় মনস্তত্ত্ববিদরাও বিস্মিত

news-image

ফিলিপকে সব সময় বলা হয় একটি দুঃস্বপ্ন। মানুষের শৈশব-কৈশোর ভরপুর থাকে আনন্দে আর উচ্ছ্বাসে। ৮ বছর বয়সে যখন সন্তান প্রতিবেশী শিশু সঙ্গীদের নিয়ে খেলায় মেতে থাকে তখন সে খুনের আসামি। এই ভয়াবহ ঘটনা ঘটায় ফিলিপ। হঠাৎ তার খেলার সঙ্গী প্রতিবেশী এক শিশু কয়েকদিন থেকেই নিখোঁজ হয়ে যায়। শিশুটির খোঁজে উঠেপড়ে লাগে সবাই। কিন্তু কোনো হদিসই পাওয়া যাচ্ছিল না। সাত দিন কেটে গেল এভাবে। ফিলিপের মা লক্ষ্য করলেন তার ছেলের ঘরে কিছু একটা গণ্ডগোল হয়েছে। ফিলিপের ঘরে গেলেন তিনি। উঁকি দিলেন ছেলের বিছানার নিচে। সেখানে ছোপ ছোপ রক্ত আর নিখোঁজ শিশুটির নিথর দেহ পড়ে রয়েছে। বুঝতে বাকি রইলা না এটা তার ৮ বছর বয়সী ছেলেরই কাজ। ১৯৯৮ সালের এই ভয়াবহ ঘটনা বিস্মিত করে দেয় সবাইকে। পুলিশ পরে মৃতদেহ পরীক্ষা করে জানিয়েছিল ফিলিপ ওই শিশুটিকে পিটিয়ে জখম করেছিল। তারপর ধীরে ধীরে শিশুটি মারা যায়। ফিলিপের এই ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন তুলে। কেন ৮ বছর বয়সী একটি বাচ্চা হঠাৎ এতটা হিংস্র হয়ে যেতে পারে মনস্তত্ত্ববিদরাও এর ঠিক কোনো ব্যাখ্যা দিতে পারলেন না। ফিলিপকে এ নিয়ে বারবার জিজ্ঞাসাবাদ করা হলেও তেমন কিছুই জানা যায়নি। তবে প্রতিবেশী শিশুটিকে মোট এগারবার ছুরি দিয়ে আঘাত করে হত্যার পর বিছানার নিচে লুকিয়ে রাখার কথা সে স্বীকার করেছিল। এই অপরাধের জন্য তাকে বিচারের মুখোমুখি করা হয় এবং ফিলিপকে হত্যার অভিযোগে অভিযুক্ত করে আদালত। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ