,

কাঁদলে মন ভালো হয়ে যেতে পারে

news-image

কখনো হাসি আবার কখনো কান্না-এই দুইয়ে মিলে আমাদের জীবন। হাসি যেমন জীবনের জন্য প্রয়োজন, ঠিক তেমনি কান্নাও আমাদের জীবনের অপরিহার্য একটা অংশ। যদিও অধিকাংশ মানুষই হাসতে চায় কাঁদতে চায় না। খুব মন খারাপ হলে অনেকে কান্না চেপে রাখে এতে মস্তিষ্কে মারাত্মক চাপ পড়ে তাই বিশেষজ্ঞরা বলছেন, মন খারাপ হলেও বেশি করে কাঁদুন কারণ কান্নায় মন ভালো হয়। নেদারল্যান্ডসের টিলবার্গ ইউনিভার্সিটির মুখ্য গবেষক অসমির গ্রেসানিন জানান, ভালো করে কাঁদলে মন ভালো হয়ে যেতে পারে। কান্নার উপকারিতার ব্যাপারে বিশেষ কিছু জানা না গেলেও বিশেষজ্ঞরা মনে করেন ভরসা, নিশ্চয়তা, সাহায্যের অনুভূতি দিতে পারে কান্না।
সমীক্ষার জন্য গবেষকরা ৬০ জন অংশগ্রহণকারীর ভিডিও টেপ রেকর্ড করেন। খুবই আবেগপ্রবণ দুটি ছবি দেখানো হয় তাদের। ঠিক তারপরই তাদের নিজেদের অনুভূতি জানাতে বলা হয়। ছবি দেখার ২০ মিনিট ও ৯০ মিনিট পর তাদের অনুভূতির রেকর্ডও রাখতে বলা হয়। ছবি দেখে মোট ২৮ জন কেঁদেছিলেন ও ৩২ জন কাঁদেননি। সমীক্ষার পর দেখা গেছে, যারা কাঁদেননি তাদের মুডের কোনো পরিবর্তন হয়নি। ২০ মিনিট পর লেখার সময়ও আবার ছবি দেখার সময়ের অনুভূতিতে ফিরে গেছেন তারা। অন্যদিকে, যারা কেঁদেছিলেন ৯০ মিনিট পর তাদের মুডের অনেকটাই পরিবর্তন হয়েছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে