,

লন্ডন-নিউ ইয়র্ক মাতাচ্ছেন লিজা

news-image

দেশে নিয়মিতই অ্যালবাম, প্লেব্যাক ও টিভি অনুষ্ঠান উপস্থাপনা নিয়ে ব্যস্ত সময় পার করেন চলতি প্রজন্মের সুকণ্ঠী শিল্পী সানিয়া সুলতানা লিজা। তবে তিনি দেশের বিভিন্ন স্থানে সবচেয়ে বেশি ব্যস্ত সময় পার করেন স্টেজ শো নিয়ে। চলতি প্রজন্মের গায়িকাদের মধ্যে লিজা এ ক্ষেত্রটিতে তুলনামূলক বেশি ব্যস্ত থাকেন। পাশাপাশি বিদেশের মাটিতেও এরই মধ্যে বেশকিছু শো করেছেন তিনি। তারই ধারাবাহিকতায় বর্তমানে লন্ডন ও নিউ ইয়র্ক মাতাচ্ছেন এ গায়িকা। চলতি মাসের ২৩ তারিখ লন্ডনের উদ্দেশে দেশ ছাড়েন লিজা। সেখানে বাংলা বিটস প্রমোশন কনসার্টে অংশ নিতে গিয়েছেন তিনি। প্রায় প্রতিদিনই লন্ডনের কোন না কোন স্থানে গান করছেন লিজা। এ কনসার্টে লিজা ছাড়াও বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন হাবিব ওয়াহিদ ও হৃদয় খান। লন্ডনে শো করার অভিজ্ঞতা জানাতে গিয়ে ফেসবুকের মাধ্যমে লিজা বলেন, অনেক ভাল লাগছে। লন্ডনের প্রবাসী দর্শকদের ভালবাসায় আমি মুগ্ধ। অনেক দর্শক সমাগম হচ্ছে এখানকার কনসার্টগুলোতে। এখানে গান গেয়ে এতটা সাড়া পাবো ভাবিনি। বলা চলে যা ভেবেছি তার চাইতে বেশি পাচ্ছি 
এখানে। এদিকে এখানে বিভিন্ন স্থানে শো করার পর গতকালই লন্ডন ছেড়েছেন লিজা। লন্ডন থেকে এখন নিউ ইয়র্ক গিয়ে বিভিন্ন রাজ্যে শো করছেন এ শিল্পী। সব মিলিয়ে লন্ডন ও নিউ ইয়র্কের শোগুলো দারুণভাবে উপভোগ করছেন লিজা। নিউ ইয়র্ক শো শেষ করে ৫ই সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে তার। এদিকে গেল ঈদেই নিজের দ্বিতীয় একক ‘পাগলি সুরাইয়া’ প্রকাশ করেছেন লিজা। এ অ্যালবাম থেকে একটি নতুন গানের শুটিং লন্ডন-নিউ ইয়র্ক সফরে যাওয়ার আগে করে গেছেন তিনি। দেশে ফিরেই এ ভিডিওটি প্রকাশ করবেন। এছাড়াও বাংলাদেশের দ্বিতীয় শিল্পী হিসেবে বলিউডের গানভিত্তিক মিউজিক চ্যানেল বিফোরইউতে প্রচার শুরু হয়েছে লিজার ‘পাগলি সুরাইয়া’ গানটির মিউজিক ভিডিও। এর আগে হাবিব ওয়াহিদের ‘হারিয়ে ফেলা ভালবাসা’ এ চ্যানেলটিতে প্রচার হয়। এদিকে দেশে ফেরা প্রসঙ্গে লিজা নিউ ইয়র্ক থেকে জানান, ঢাকায় ফিরেই ঈদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়তে হবে। নতুন ভিডিওটিও প্রকাশ করবো ঈদে। সব মিলিয়ে ঈদ পর্যন্ত টানা ব্যস্ত সময় পার করতে হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে