,

জাল নোট প্রতিরোধে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইবে ভারত

news-image

জাল নোট তৈরিতে ব্যবহৃত কাগজ, কালি ও মেশিনারি সরবরাহকারী ফার্মের ওপর অবরোধ আরোপ ও এসবকে কালো তালিকাভুক্ত করতে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইবে ভারত। পাকিস্তানের ভারতের জাল মুদ্রা ছড়িয়ে দেয়ার প্রেক্ষাপটে দেশটি এ সহায়তা চাওয়ার কথা জানিয়েছে। ডিসেম্বরে ওয়াশিংটনে সন্ত্রাস দমন ও নিরাপত্তা সহযোগিতা বিষয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে অনুষ্ঠেয় বৈঠকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী জেহ জনসনের কাছে একটি প্রস্তাব তুলে ধরবেন। সরকারি সূত্রে বলা হয়েছে, বিশ্বব্যাপী মুদ্রার উপকরণ তৈরির ক্ষেত্রে পারস্পরিক ভিত্তিতে রক্ষাকবচের ব্যবস্থা ও দায়বদ্ধ করতে সহযোগিতার বিষয়টি ভারত ও যুক্তরাষ্ট্র উভয় দেশ বিবেচনা করছে। জাল মুদ্রা তৈরির সঙ্গে জড়িত ফার্মগুলোকে উভয়দেশই কালো তালিকাভুক্ত করবে। ভারতের গোয়েন্দা সংস্থাগুলো বলছে, ভারতের প্রায় সব জাল নোট পাকিস্তান থেকে ছড়ানো হয়েছে। 
-বাসস

এ জাতীয় আরও খবর

২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল

কোকোর জন্মদিনে কবর জিয়ারত ও আলোচনা সভা

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান ২৭

বিমানবন্দরে আগুন, তদন্তে বারবার অব্যবস্থাপনার চিত্র

মির্জা আব্বাস কবে ফিরবেন সংসদে, চট্টগ্রাম-৪ আসনে কী হবে

৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাস করেনি

হাসিনা ও হা‌দির হত্যাকারীদের প্রত্যার্পনের অনুরোধ করেছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমা‌ন

প্রস্তুতি ম্যাচ দিয়ে বাংলাদেশকে বিচার করতে নারাজ হেড

৩১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল

বাবাকে শেষ বিদায় জানালেন মেসি

সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনই বাংলাদেশি

রিয়াদে সোফা কারখানায় আগুন, নিহত ১৬ বাংলাদেশি