,

লরিতে ছিল ৭১টি লাশ

news-image

অস্ট্রিয়ার পূর্বাঞ্চলে হাঙ্গেরি সীমান্তের কাছের সড়কে পরিত্যক্ত একটি লরিতে পাওয়া লাশের সংখ্যা ৭১ বলে জানিয়েছে অস্ট্রিয়ার পুলিশ। গত বৃহস্পতিবার পাওয়া ওই লাশগুলো অভিবাসন প্রত্যাশী সিরীয়দের বলে মনে করা হচ্ছে। প্রাথমিক পরীক্ষায় জানা গেছে, গাড়ির ভেতর দমবন্ধ হয়ে দুই দিন আগে তাদের মৃত্যু ঘটেছে। নিহতদের মধ্যে ৫৯ জন পুরুষ, আটজন নারী ও চারটি শিশু। এদিকে হাঙ্গেরি জানিয়েছে, ওই লরির ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে তারা চারজনকে গ্রেপ্তার করেছে। এদের তিনজন বুলগেরিয়ার এবং একজন আফগান। অস্ট্রিয়ার সরকার শুক্রবার বলেছিল, পরিত্যক্ত অবস্থায় পাওয়া লরিটিতে ২০ থেকে ৫০ জনের লাশ থাকতে পারে। ওই গাড়িকে টেনে হিমায়িত করার ব্যবস্থা সংবলিত একটি কেন্দ্রে নিয়ে পরীক্ষা করার পর ৭১ জনের লাশ পাওয়া যায়।

লরিতে ছিল ৭১টি লাশ

বৃহস্পতিবার পুলিশ স্লোভাকিয়া ও হাঙ্গেরির সীমান্তবর্তী একটি সড়কে পরিত্যক্ত একটি লরি দেখে সেটিতে তল্লাশি চালায়। পুলিশ বলেছে, লরিটি স্লোভাকিয়ার একটি পোলট্রি কম্পানির মালিকানাধীন এবং এতে হাঙ্গেরির নম্বর প্লেট রয়েছে। বুধবার ভোরের দিকে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট থেকে ভিয়েনার উদ্দেশে লরিটি রওনা হয়। অস্ট্রিয়া সফররত জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, এ ভয়ানক খবর শুনে তিনি ভীষণ 'মর্মাহত'। ইউরোপমুখী অভিবাসীদের স্রোত ঠেকানোর উপায় নিয়ে বলকান দেশগুলোর শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে আলোচনার লক্ষ্যে মার্কেল বৃহস্পতিবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থান করছিলেন।

সাম্প্রতিক মাসগুলোয় যুদ্ধ-সংঘাতে জর্জরিত মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে হাজার হাজার মানুষ ইউরোপে ঢোকার মরিয়া চেষ্টা চালাচ্ছে। গত মাসে রেকর্ড সংখ্যক এক লাখ সাড়ে সাত হাজার নারী-পুরুষ ও শিশু ইউরোপের দেশগুলোয় প্রবেশ করে। এই বেপরোয়া চেষ্টায় মৃত্যুও ঘটছে অসংখ্য মানব সন্তানের।

বলা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত বেশিসংখ্যক আশ্রয়প্রত্যাশীর গন্তব্যস্থল হয়ে ওঠেনি ইউরোপ। ছয় দশকের মধ্যে সবচেয়ে বড় এ সংকট মোকাবিলায় তাই ইউরোপীয় নেতারা চিন্তায় পড়েছেন। তবে এ ব্যাপারে তাঁরা সম্মিলিতভাবে কোনো পদক্ষেপের ব্যাপারেও মতৈক্যে পৌঁছাতে পারেননি। এ নিয়ে ক্রমবর্ধমান সমালোচনার মধ্যে গতকালের সম্মেলনের আগমুহূর্তে মেসিডোনিয়া ও সার্বিয়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তরফে সম্মিলিত কর্মপরিকল্পনা হাতে নেওয়ার আহ্বান জানায়। সূত্র : বিবিসি, এএফপি। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা