সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ডায়াবেটিসের রোগী আপনি? জেনে নিন পরামর্শ

news-image

বর্তমান সময়ে খুব সাধারণ একটি রোগ হল ডায়াবেটিকস। বৃদ্ধ থেকে শুরু করে ছোট শিশুদের মধ্যে দেখা যায় এই রোগটি। ডায়াবেটিকসে আক্রান্ত রোগিদের আর সবার চাইতে থাকতে হয় অতিরিক্ত সাবধানে। খাদ্য গ্রহণে হতে হয় অনেক বেশি মনযোগী।
‘ডায়াবেটিকস রোগীদের সরাসরি চিনি এড়িয়ে যেতে হবে। শর্করা হিসেবে এমন খাবার খেতে হবে যা আস্তে আস্তে ভেঙ্গে শরীরে শক্তি জোগায়’- ডায়াবেটিকস রোগিদের খাবার সম্পর্কে পুষ্টিবিদ বলেন।
১। মূলত কোন খাবারে কী পরিমাণ সুগার আছে তার উপর নির্ভর করেই তৈরি করা হয় ডায়াবেটিক রোগীদের ডায়েট চার্ট। আর ডায়েট চার্টে বেশি পরিমাণে আঁশযুক্ত খাবার রাখতে হবে।
২। যেকোন প্রকার বীচি জাতীয় খাবার যেমন মটরশুঁটি, শিম ইত্যাদি এড়িয়ে যেতে হবে।
৩। যেসব খাদ্যে চর্বি বা ফ্যাট আছে যেমন – ঘি, মাখন, ডালডা, মাংস ইত্যাদি খাওয়ার পরিমাণ কমিয়ে দিতে হবে।
৪। শর্করা খাওয়ার ক্ষেত্রে ভাত, রুটি, ডাল, মাছ-মাংস ও শিম ইত্যাদি খাওয়া যেতে পারে। তবে পরিমাণমত। পরিশোধিত শর্করা যেমন চিনি, মধু, ময়দা, গুড়, মিছরি, বেকারির তৈরি বিভিন্ন রকম খাদ্যদ্রব্য-পাউরুটি, কেক, বিস্কুট ইত্যাদি ও তেলে ভাজা খাবার-যতটা সম্ভব ত্যাগ করতে হবে।
৫। আমিষ খাবারের ক্ষেত্রে মাছ খাওয়া সবচেয়ে ভাল। তারপর মাংস (বিশেষত মুরগির)। দই ও দুধ নিয়মিত খাবেন। গরুর, খাসির মাংস ( লাল মাংস) বর্জন করাই উত্তম। ডায়াবেটিস রোগীদের জন্যে আমিষ জাতীয় খাদ্য ও উপাদান সমূহ সবচেয়ে কম ঝুকিপূর্ণ।
৪। ডায়াবেটিস রোগীদের মাটির নিচের খাবারের ব্যাপারে কিছু কুসংস্কার প্রচলিত আছে। এক্ষেত্রে জেনে রাখা ভাল, খাদ্য দ্রব্যটি মাটির উপরের বা নিচের তা বিবেচ্য বিষয় নয়, এর ক্যালরি মান ও আঁশের অংশ কতটুকু আছে সেটাই গুরুত্বপূর্ণ।
৫। অনেকেই বলে থাকে মধু খেলে নাকি ডায়াবেটিকস বাড়ে না! কথাটি ঠিক নয়। ডায়াবেটিস রোগীরা যদি বেহিসেবী মধু খান, তবে তা তাদের জন্য বিষ পানের তুল্য হবে। মধু পরিশোধিত শর্করা যা ডায়াবেটিস রোগীদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ।
৬। ডায়াবেটিস রোগীদের খাদ্য উপাদানের মত খাদ্যগ্রহণের সময়ও গুরুত্বপূর্ণ। তাদের প্রতিদিনের মোট খাদ্যদ্রব্যকে কমপক্ষে ৫ ভাগে ভাগ করে খেতে হবে। কোন এক সময় খাদ্য গ্রহণ থেকে বিরতি থাকা যাবে না আবার একবারে বেশি খেয়ে ফেলাও যাবে না। দিনের প্রতিটি ভাগে নিয়ম করে খাদ্য গ্রহণ করতে হবে।
৭। ডায়াবেটিকস রোগিরা কিছু ফল ইচ্ছামত (কালো জাম, লেবু, আমড়া, বাতাবি লেবু, কামরাঙ্গা, বাঙ্গি,জামরুল, আমলকি, কচি ডাবের পানি) খেতে পারবে।
৮। কিছু ফল হিসেব করে খেতে হবে যেমন আম, পেয়ারা, লিচু, আতা ফল, কাঠাঁল, কমলা, আতা ফল, নারকেল, তরমুজ,পাকা বেল ইত্যাদি।
৯। কিছু খাবার একদমই খাবেন না তা হল চিনি দিয়ে তৈরি খাবার যেমন, কেক, পেস্ট্রি, জ্যাম, জেলি, মিষ্টান্ন, ক্ষীর, পায়েস, পুডিং, হালুয়া, মিষ্টি বিস্কুট, কোমল পানীয় (কোকাকোলা,স্প্রাইট, ফান্টা,সেভেনআপ,পেপসি,মিরিন্ডা,আরসি কোলা, ইউরো লেমন, ইউরোকোলা, ফিজআপ, ভার্জিন, এ জাতীয় পানীয় এবং বাজারে চিনিযুক্ত ফলের রস ইত্যাদি তবে ডায়েট পানীয় খাওয়া যেতে পারে)।
১০। আর অব্যশই ডায়াবেটিকস রোগীদের দীর্ঘ সময় না খেয়ে থাকা থেকে বিরত থাকতে হবে।