,

কনিষ্ঠ শাবককে কাছে টানছে না মেই শিয়াং

news-image

ওয়াশিংটন জাতীয় জাদুঘরের জনপ্রিয় ‘জায়ান্ট পান্ডা’ মেই শিয়াং জমজ শাবক জন্ম দেয়ার পর সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কিন্তু সম্প্রতি চিড়িয়াখানার কতৃপক্ষ জানিয়েছে কনিষ্ঠ শাবককে কাছে নিচ্ছে না মেই শিয়াং। চিড়িয়াখানার কতৃপক্ষ জানিয়েছে, ছোট শাবকটিকে নিজের কাছে আসতে দিচ্ছে না মেই শিয়াং। এমনকি ছোট ও দুর্বল এই শাবকটিকে খাবারও খেতে দিচ্ছে না জায়ান্ট পান্ডা। প্রসঙ্গত, সাধারণত এক সঙ্গে দুটি শাবককে পালন করে না জায়েন্ট পান্ডা। কিন্তু চিড়িয়াখানার কতৃপক্ষ চেষ্টা করে যাচ্ছে উভয় শাবককে তাদের মা মেই শিয়াংয়ের সঙ্গে রাখতে। ওয়াশিংটন চিড়িয়াখানায় দায়িত্বরত চিকিৎসকরা সার্বক্ষনিক পর্যবেক্ষণে রাখছে টুইন জায়েন্ট পান্ডাদের। ছোট শিশুটিকে চিড়িয়াখানার কতৃপক্ষই খাবার খাওয়াচ্ছে। এই দুই শিশুকে বাঁচিয়ে রাখতে এরই মধ্যে চিড়িয়াখানা কতৃপক্ষ নতুন লোক নিয়োগ করেছে। তাদের সার্বিক পর্যবেক্ষণে থাকবে শাবক দুটি। মেই শিয়াংয়ের ছোট শাবকটির ওজন মাত্র ৮৬ গ্রাম এবং বড় শাবকটির ওজন ১৩৮ গ্রাম। অন্যদিকে ১৭ বছর বয়সী মেই শিয়াংয়ের ওজন ১০৮ কেজি। উল্লেখ্য, ২০০৫ সালে মেই শিয়াং তার প্রথম শাবক তাই শানকে জন্ম দেয়। এরপর ২০১০ সালে জন্ম নেয় বাও বাও। নতুন জন্ম নেয়া দুই শাবকের নাম এখনও নির্ধারণ করেনি চিড়িয়াখান কতৃপক্ষ। ধারণা করা হচ্ছে নির্দিষ্ট সময় পর এই দুই শাবকের নাম নির্ধারণের জন্য অনলাইন ভোটিং চালু করা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে