,

ভালোবাসা দিয়ে কিডনি’র ‘ঋণ শোধ’

news-image

মায়ের মুখে এক ব্যক্তির গল্প শুনেছিলেন অ্যাশলে। তাঁর কিডনির প্রয়োজন। দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছিল না রবিনসন নামের লোকটির- বাবা ব্রেন ক্যানসারে মারা গেছেন, নিজের বাড়িটিও বড়দিনের রাতে পুড়ে গেছে, তার উপর নিজের শরীরের অবস্থাও বেহাল। অ্যাশলের মা সমব্যাথী হয়ে বলেছিলেন, তার নিজের শরীর ভালো থাকলে, ওই যুবককে কিডনি দিয়ে দিতেন। মায়ের কথাটা মস্তিষ্কে গেঁথে গিয়েছিল অ্যাশলের। ঠিক করলেন, ওই অপরিচিত যুবকের জীবন বাঁচাতে তিনিই কিডনি দান করবেন।

প্রথমেই নিজের পরিচয় দিতে চাননি। ডাক্তারি পরীক্ষায় যখন জানা গেল, তার কিডনি রবিনসনের শরীরে প্রতিস্থাপন করা যাবে, তখনই ওই অপরিচিত যুবকের সঙ্গে দেখা করেন অ্যাশলে। কিডনি প্রতিস্থাপন হয়েছিল সফলভাবেই। কাহিনী কিন্তু এখানেই শেষ হয়ে যেতে পারতো। কিন্তু নিয়তি চাইছিল আরো কিছু। যার কিডনি শরীরে নিয়ে নতুন জীবন পেয়েছেন রবিনসন, কিছুদিনের মধ্যেই তাকে ভালোবেসে ফেলেন তিনি। আশ্চর্যজনকভাবে প্রস্তাব সাড়া দেন অ্যাশলেও! সেই থেকে প্রেম, প্রেম গড়ায় পরিণয়েও। এখন সন্তানের অপেক্ষায় এই দম্পতি। এক অপরিচিত যুবকের জন্য অ্যাশলে যা করেছিলেন, সে ঋণ হয়ত কোনও কিছুতেই শোধ হতো না। যার কাছে চিরঋণী সেই মানুষকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন রবিনসন।

–  

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে