,

পুরুষ সেজেও রক্ষা পেলেন না নাজমা

news-image

বেঁচে থাকার সংগ্রামে পুরুষের ছদ্মবেশ নিয়েও রক্ষা পেলেন না নাজমা বেগম। ধর্ষণের শিকার হয়ে সন্তানের জন্ম দিতে হলো তাকে। বিয়ের আগেই মা হওয়ার অপবাদ নিয়ে এখন তিনি হাসপাতালে। মঙ্গলবার সকালে বাগেরহাটের শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে কন্যা সন্তানের জন্ম দেন নাজমা। খোঁজ নিয়ে জানা যায়, চার বছর বয়সে নাজমার বাবা মারা যান। এরপর মা মরিয়ম বেগম বছর পাঁচেক আগে অন্যত্র বিয়ে করে তাকে ছেড়ে চলে যান। বাবা-মা হারিয়ে নাজমার আশ্রয় হয় দাদীর কাছে। এক বছর আগে জীবিকার তাগিদে রিকশা-ভ্যান চালানো শুরু করেন নাজমা। এ সময় কু-দৃষ্টি এড়াতে পুরুষের ছদ্মবেশ ধারন করেন তিনি। নিজের নাম রাখেন নাজমুল। কিন্তু এরপরও  নিজেকে রক্ষা করতে পারেননি তিনি। নাজমা জানান, উপজেলা সদরের রায়েন্দাবাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী রফিকুল তাকে ধর্ষণ করে। এরপর তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। একথা বহুবার বলার পরও রফিকুল তাকে গ্রহণ করতে রাজী হননি। অবশেষে সোমবার সন্ধ্যায় প্রসবব্যাথা নিয়ে হাসপাতালে ছুটে যান নাজমা। রাত ১টায় তিনি কন্যা সন্তান জন্ম দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ছেলেদের মত মাথার চুল কেটে এবং শার্ট- প্যান্ট পরে এলাকায় রিকশা চালাতেন নাজমুল। তার মা হওয়ার খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ হাসপাতালে ভিড় করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসীম কুমার সমাদ্দার জানান, নাজমা ও তার মেয়ে সুস্থ আছে। শরণখোলা থানার ওসি রেজাউল করিম জানান, নাজমার অভিযোগ অনুযায়ী থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। আসামি রফিকুলকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা