,

ই-সিগারেট সম্পর্কে প্রচলিত ৫টি মারাত্মক ভুল ধারণা

news-image

যারা ধূমপান করেন তাদের এ আসক্তি থেকে মুক্ত করতে আধুনিককালে ই-সিগারেট ব্যবহারে উৎসাহিত করা হয়। আমেরিকান কেমিক্যাল সোসাইটি থেকে প্রকাশিত জার্নাল 'কেমিক্যাল রিসার্চ ইন টক্সিকোলজি'-তে প্রকাশিত এক গবেষণায় ই-সিগারেট সম্পর্কে প্রচলিত কিছু ভুল ধারণা তুলে ধরা হয়েছে। কানাডার ইউনিভার্সিটি অব টরান্টোর এক গবেষণা প্রতিবেদনের কথা তুলে ধরে প্রধান গবেষক রিয়াদ আল-লেহেবি জানান, আধুনিককালে প্রচলিত ই-সিগারেট সম্পর্কে যেভাবে তথ্য ছড়িয়ে রয়েছে তা অনেকাংশে ভুল। বিশেষ করে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সম্পর্কে সত্য তথ্য না জানতে পারলে তা দারুণ ক্ষতিকর হয়ে উঠতে পারে। জেনে নিন ৫টি প্রচলিত ভুল তথ্য।

১. ইলেকট্রনিক সিগারেটগুলো কম ক্ষতিকর বলে প্রচার করা হয়। কিন্তু এটা মোটেও সত্য নয়। উচ্চ ভোল্টেজের এই সিগারেটে ফরমালডিহাইড উৎপন্ন হয় যাতে সিগারেটের মতোই স্বাদ আসে। এতে ক্যান্সারের ঝুঁকির মাত্রা দীর্ঘ দিন ধরে স্বাভাবিক ধূমপানের চেয়ে ৫-১৫ গুণ বেশি থাকে।

২. একে নিরাপদ ইলেকট্রিক যন্ত্র বলেই মনে করা হয়। কিন্তু তা মোটেও নিরাপদ নয়। ই-সিগারেট আপনার মুখে বিস্ফোরিত হতে পারে। নির্মাতা প্রতিষ্ঠানগুলো জানায়, চার্জারে সমস্যা থাকলে সিগারেট বিস্ফোরিত হওয়ার সম্ভাবনা থাকে।

৩. এতে বিষাক্ত পদার্থ থাকে না বলে ভুল ধারণা প্রচলিত রয়েছে। আমেরিকান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন তাদের গবেষণায় জানায়, এতে কার্সিনোজেনস এবং অন্যান্য বিষাক্ত উপাদান পাওয়া গেছে।

৪. ই-সিগারেটের মাধ্যমে ধূমপান করা হলেও তা সরাসরি সিগারেট খাওয়ার সমান নয় বলে মনে করা হয়। এই ভুল ধারণা সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন সবার। কোনো গবেষণায় প্রমাণ মেলেনি যে, এর ধোঁয়া ক্ষতিকর নয়।

৫. ইলেকট্রনিক সিগারেটে ক্যান্সার হয় না বলে দাবি করা হয়। আসল তথ্যটি হলো, এতে ক্যান্সারের ঝুঁকি বহুগুণ রয়েছে। তা প্রথম পয়েন্টেই তুলে ধরা হয়েছে। তা ছাড়া কেউ একাধারে বহু বছর এই সিগারেট না খেলে এর সত্যিকার প্রভাব সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া কঠিন বিষয়। সূত্র : হিন্দুস্তান টাইমস  
 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে