,

ঘনিষ্ঠ মুহূর্তে ধরা পড়লেন ব্র্যাডলি-ইরিনা!

news-image

রোনাল্ডোর সঙ্গে বিচ্ছেদের হ্যাংওভার যে এত তাড়াতাড়ি কাটিয়ে উঠবেন তিনি তা বোধহয় নিজেও ভাবেননি ইরিনা শায়েক। এবার ১১ বছরের বড় ‘হ্যাংওভার’ স্টারের প্রেমে পড়লেন ২৯ বছরের এই সুপার মডেল। সেই স্টার হলেন ৪০ বছরের মার্কিন অভিনেতা ব্র্যাডলি কুপার। আপাতত ইতালিতে চুটিয়ে ছুটি উপভোগ করছেন ব্র্যাডলি-ইরিনা। সেখানে সমুদ্রের ধারে খোলামেলা পোশাকেই দেখা গেছে দুইজনকে। সুন্দরী বান্ধবীকে এক মুহূর্তও চোখের আড়াল হতে দিচ্ছেন না কুপার। একে অপরকে জড়িয়ে ধরে এবং চুম্বনরত অবস্থায় পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েছেন এই সেলেব জুটি। সদ্য ‘দ্য এলিফ্যান্ট ম্যান’এর কাজ শেষ করেছেন কুপার। তাই হাতে এখন অনেক সময়। তারই প্রকৃত সদ‌্‌ব্যবহার করছেন নায়ক। চলতি বছরের মার্চে পর্তুগালের ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে ইরিনার দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যায়। সংবাদ মাধ্যমের সামনে দুইজনেই তা স্বীকার করে নেন। এর পর মে মাসে একটি অনুষ্ঠানে প্রথম দেখা হয় ব্র্যাডলি-ইরিনার। একে অপরের প্রতি প্রেমের শুরু সে সময়েই। তবে তাঁদের সম্পর্কের বয়স দু’মাস গড়ালেও এই প্রথম প্রকাশ্যে এত ঘনিষ্ঠভাবে দেখা গেল দুইজনকে।

সূত্র: আনন্দবাজার 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা