,

ভিডিও পাঠিয়ে সালমান খানকে বিয়ের প্রস্তাব

news-image

ক'দিন আগেই তাঁর জন্য কেঁদে ভাসিয়েছিল এক খুদে। জানিয়েছিল ‘আই লাভ ইউ’।  এবার আর এক খুদে প্রেমিকা সরাসরি জানাল, সে সালমান খানকে বিয়েই করতে চায়। প্রেমিকার বয়স মাত্র ৩ বছর। নিজের টুইটার প্রোফাইলে এই ভিডিও পোস্ট করেছেন সালমান নিজেই। নিত্যা নামের এ খুদে কথা বলছে তার মায়ের সঙ্গে। মায়ের প্রশ্নের উত্তরে সরাসরি জানিয়েছে, সালমানকে সে বিয়েই করবে। কিন্তু বিয়ের মানে কি সে বোঝে? তার বিন্দাস উত্তর, বিয়ের মানে হ্যাপি বার্থ ডে। সালমান খানকে যে তার ভালো লাগে, এবং তাকে সে বিয়ে করবে এ দাবি বার বার বলে প্রতিষ্ঠিত করে নিত্যা। জানায় সে ‘হাজব্যান্ড’ মানে কে হয়, তা জানে। এমনকি বাবা যে মায়ের ‘হাজব্যান্ড’ হয় তাও সে জানে। এরপর মায়ের কথাতেই ‘মুন্নি বদনাম হুয়ি’ গানের সঙ্গে একটু নেচেও দেখিয়ে দেয়। দাবাং ছবিতে সালমানের গোঁফ ছিল, কিন্তু তার গোঁফ ভালো লাগে না। এবং সে জানে, ওটা সিনেমা ছিল মাত্র, সত্যি সত্যি সালমান খান গোঁফ রাখে না। চার মিনিটের এ ভিডিও দেখে আপ্লুত সালমান খান। তবে প্রতিক্রিয়ায় একটা স্মাইলি দিয়ে জানিয়েছেন, 'কী মিষ্টি'।

সূত্র: কলকাতা

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে