,

নিউ ইয়র্কের রাস্তায় বাজল বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ

news-image

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের রাস্তায় প্রথমবারের মতো বাজানো হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ। বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গত শুক্রবার দিনভর সেখানে এই ভাষণ বাজানো হয়। আয়োজক ছিলেন জ্যামাইকা শহরে বসবাসরত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রবাসী বাংলাদেশিরা। আয়োজকরা জানান, তাঁরা নিউ ইয়র্ক কর্তৃপক্ষের কাছে শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর অনুমতি চান। কর্তৃপক্ষ প্রথমবারের মতো তাঁদের আবেদনে সাড়া দেয়। পরে শুক্রবার জ্যামাইকার হিলসাইড এভিনিউয়ের স্টার কাবাব রেস্তোরাঁর সামনে দিনভর ৭ই মার্চের ভাষণ বাজান তাঁরা।
এ ছাড়া সন্ধ্যায় ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনায় সভাপতিত্ব করেন জাতীয় শোক দিবস উদ্‌যাপন কমিটির আহ্বায়ক এ কে এম শফিকুল ইসলাম। সভা পরিচালনা করেন কমিটির সদস্যসচিব স্বীকৃতি বড়ুয়া। বিশেষ সহযোগিতায় ছিলেন জহুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা মনির হোসেন ও কমিটির সমন্বয়ক সফিকুল আলম সাহিদ। 
f

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা