,

শিশুপালনের দায়িত্ব ভাগ করা দম্পতিদের ‘যৌনজীবন সুখের হয়’

news-image

মার্কিন এক গবেষণা ইঙ্গিত দিচ্ছে, শিশু লালন-পালনে পরস্পরকে সহযোগিতা করলে দাম্পত্য এবং যৌনজীবনে আরো বেশি সুখী হওয়া যায়।

৪৮৭ টি পরিবারের ওপর চালানো এক গবেষণায় দেখা গেছে, যেসব মা-বাবা শিশু লালন-পালনের দায়িত্ব সমানভাবে ভাগাভাগি করে নিয়েছেন তারা মানসিক এবং যৌনতার দিক থেকে বেশি সন্তুষ্ট। তবে যেসব দম্পতির ক্ষেত্রে নারী সদস্য শিশুপালনের মুল দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে সন্তুষ্টির হার কম। গবেষকরা বলছেন, পুরুষরা শিশু লালনে মুখ্য ভূমিকা পালন করলেও যৌনজীবনে বেশি প্রভাব পড়ে না। বৈবাহিক এবং রিলেসনশিপ স্টাডি ২০০৬ নামের একটি গবেষণা থেকে এই উপসংহারে পৌছেছেন গবেষকরা। দম্পতিদের সম্পর্ক নিয়ে একটি জরিপের মাধ্যমে ঐ গবেষণাটি করা হয়। এ্যামেরিকান স্যোসিওলজিক্যাল এসোসিয়েশনের একটি বৈঠকে উপস্থাপিত এসব তথ্যে দেখা যায়, যেসব পরিবারে নারী সদস্য শিশুপালনের ৬০ শতাংশের বেশি কাজ করেছেন, তারা দাম্পত্য সম্পর্ক এবং দ্বন্দ্ব নিরসনের ক্ষেত্রে সবচেয়ে কম স্কোর করেছেন এবং তারা যৌনজীবনেও কম সুখী। ম্যানচেস্টার বিজনেস স্কুলের মনোবিজ্ঞান বিষয়ের অধ্যাপক, স্যার কেরি কুপার বলেন, এই গবেষণার মাধ্যমে সাংসারিক জীবন নিয়ে আরো বেশি কিছু বোঝা যায়।

“কোন পুরুষ যদি শিশুপালনের কাজ ভাগাভাগি করে নিতে আগ্রহী হয়, তাহলে বোঝাই যায় সে সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে বেশি সময় বিনিয়োগ করতে চাচ্ছে” বলেন তিনি।

-বিবিসি

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা