বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালী মালেক উকিল মেডিকেল কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ

news-image

নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে সোমবার ১০ দফা দাবিতে শিক্ষার্থীরা কলেজের ফটকে তালা দিয়ে শিক্ষক-কর্মকর্তাদের অবরুদ্ধ করে বিক্ষোভ করেন।আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ক্যাম্পাসে পানি সরবরাহ বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকে একাডেমিক, শিক্ষক, বিজ্ঞানাগার, পরিবহন, অ্যাম্বুলেন্স, আবাসন নিরাপত্তা, বিশুদ্ধ পানি লিফট-জেনারেটর, পরিষ্কার-পরিচ্ছন্নতা, মিল সিস্টেম চালু, লাইব্রেরিতে পর্যাপ্ত আধুনিক মানের বই সরবরাহের দাবি করে আসছেন। দীর্ঘদিন ধরে তাদের এ দাবি পূরণ না হওয়ায় তারা অবশেষে আন্দোলনে নেমেছেন।
 
শিক্ষার্থীরা আরো জানান, কলেজের নিজস্ব পরিবহন ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে ১২ কিলোমিটার দূরে মাইজদীতে গিয়ে ব্যবহারিক ক্লাস করতে হয়। বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানানো হলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এ সময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা কলেজে নিয়োগ ও কেনাকাটায় অনিয়মের অভিযোগ তোলেন। কলেজর অধ্যক্ষ ডা. আবদুস ছালাম বলেন, ক্যাম্পাসে পানির সমস্যা হয়েছে। এ বিষয়ে পৌর মেয়র আখতার হোসেন ফয়সল ও স্থানীয় সংসদ সদস্য মামুনুর রশিদ কিরনের সঙ্গে আলোচনা হয়েছে। মঙ্গলবার সকালে এ সমস্যার সমাধান হয়ে যাবে। বিষয়টি শিক্ষার্থীদের বুঝিয়ে বললে আর কোন সমস্যা  হয়নি। বর্তমানে কলেজ ক্যাম্পাস শান্ত আছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা