,

শেখ সেলিমের মন্তব্যে জাসদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

news-image

'জাসদই বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র তৈরি করেছিল'- আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপির এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাসদ।রোববার রাজধানীতে জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় শেখ ফজলুল করিম সেলিম বঙ্গবন্ধু হত্যার প্রেক্ষাপট তুলে ধরতে গিয়ে ওই বক্তব্য দেন। গতকাল সোমবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের অন্যতম শরিক জাসদের কার্যকরী সভাপতি মইনউদ্দীন খান বাদল এমপি ও সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া এক বিবৃতিতে বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার দীর্ঘ তদন্ত, আদালতে দাখিলকৃত অভিযোগপত্র, সাক্ষীদের জেরা, আদালতের রায় এবং পর্যবেক্ষণের কোথাও বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জাসদের সংশ্লিষ্টতার সামান্যতম বিষয় আসেনি। তারপরও শেখ ফজলুল করিম সেলিম যে বক্তব্য দিয়েছেন, তা কেবল সত্যের অপলাপই নয়; উদ্দেশ্যপ্রণোদিত। নেতারা বলেন, যখন প্রধানমন্ত্রী ও ১৪ দল নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের জনগণ ও ১৪ দল নেতাকর্মীরা বঙ্গবন্ধুর খুনি ও খুনের সুফলভোগী গোষ্ঠীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম করছে, তখন শেখ সেলিমের এ বক্তব্য ঐক্যের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং শত্রুপক্ষের হাতই শক্তিশালী করবে।

বিবৃতিতে আরও বলা হয়, আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম আর বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন যখন একই সময়ে একই ভাষায় জাসদের বিরুদ্ধে কথা বলেন, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে- এই অভিন্ন ভাষার যোগসূত্র কী? ১৪ দলীয় ঐক্যে বিভ্রান্তি সৃষ্টি এবং জঙ্গি-সন্ত্রাসনির্ভর অপশক্তিকে রক্ষা করার যে কোনো অপকৌশলের ওপর সজাগ দৃষ্টি রাখার জন্য জনগণের প্রতি আহ্বান জানান জাসদের এ দুই নেতা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ