গান গাইছেন ঐশ্বরিয়া
গানের দুনিয়াও মজবে ঐশ্বরিয়ার সুরের জাদুতে। পরিচালক সঞ্জয় গুপ্তর 'জসবা'তে গাইতে যাচ্ছেন এ নায়িকা। শোনা যাচ্ছে, ঐশ্বরিয়াকে দিয়ে গান গাওয়ানোর পরিকল্পনাটি পরিচালকেরই। তার গানের গলা নাকি বেশ মিঠে। তাকে হামেশাই গুনগুন করে গান গাইতে শোনা যায়। আর এ গুনগুন শুনে মুগ্ধ হয়েই পরিচালক তাকে শিল্পী হওয়ার প্রস্তাব দেন।











