,

লিবিয়ায় আইএস জঙ্গিদের হাতে গুলিতে নিহত মো. মোসলেহ উদ্দিনের লাশ গ্রামের বাড়িতে দাফন

news-image

আকতার হোসেন ভুইয়া : লিবিয়ায় আইএস জঙ্গিদের হাতে গুলিতে নিহত প্রবাসী মো. মোসলেহ উদ্দিন (৩০) এর লাশ এক মাস তিন দিন পর তার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার চিকনপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। গত ২২ জুলাই বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে আইএসর কবলে পড়ে গুলিতে নিহত হয় বাংলাদেশী দুই যুবক। এদের মধ্যে লাখাই উপজেলার চিকনপুর গ্রামে মো. আব্দুল বাছিরের ছেলে মোসলেহ উদ্দিন। নিহতের মোসলেহ উদ্দিনের লাশ দেশে আনার জন্য সরকারের কাছে আবেদন করেন নিহতের পরিবার। সরকারের প্রচেষ্টায় সোমবার ভোররাতে লিবিয়া থেকে বিমান যোগে নিহত মোসলেহ উদ্দিনের লাশ দেশে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরিবারের লোকজন মোসলেহউদ্দিনের লাশ প্রথমে তার মামার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল গ্রামে  ওয়াহেদ উল্লাহ’র বাড়িতে নিয়ে আসে। সকালে জানাযা শেষে তার গ্রামের বাড়ি লাখাই উপজেলার চিকনপুর গ্রামে দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নিহত প্রবাসী মোসলেহ উদ্দিনের লাশ দেশে আনার সংবাদ ছড়িয়ে পড়লে তাকে এক নজর দেখার জন্য প্রতিবেশীরা  নাসিরনগর তার মামার বাড়িসহ তার গ্রামের বাড়িতে ভীড় জমায় স্বজন ও এলাকাবাসীর মধ্যে কান্নার রোল পড়ে যায়।  

 

      

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা