,

সাউথ জার্সিতে মিলনমেলা

news-image

মিলনমেলায় অংশগ্রহণকারীদের একাংশযুক্তরাষ্ট্রের নিউজার্সিপ্রবাসী বাংলাদেশিরা প্রতি বছর অধীর আগ্রহে অপেক্ষা করেন গ্রীষ্মের জন্য। দীর্ঘ শীতের জীর্ণতা ও নীরবতা কাটিয়ে প্রকৃতি যেমন এ সময় নিজেকে মেলে ধরে, ঠিক তেমনি প্রবাসীরাও মেতে ওঠেন বিভিন্ন আনন্দ আয়োজনে। এরই ধারাবাহিকতায় নিউজার্সি অঙ্গরাজ্যের সাউথ জার্সিতে বসবাসরত বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের মানুষেরা মেতে উঠেছিলেন বনভোজনে। আটলান্টিক সিটির শ্রী শ্রী গীতা সংঘের উদ্যোগে ১৮ আগস্ট মঙ্গলবার আয়োজন করা হয়েছিল বনভোজনের। আটলান্টিক কাউন্টি পার্কে অনুষ্ঠিত এই বনভোজনে সাউথ জার্সিতে বসবাসরত প্রবাসী হিন্দুরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।
সকাল থেকেই প্রবাসী হিন্দুরা দলে দলে প্রাকৃতিক রূপের আধার আটলান্টিক কাউন্টি পার্কে সমবেত হতে থাকে। প্রবেশমুখে আয়োজকদের আন্তরিক আতিথেয়তায় সবাই মুগ্ধ হন। দীর্ঘদিন পর প্রবাসী হিন্দুরা একে অপরকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে ওঠেন। মেতে ওঠেন সুখ-দুঃখের আলাপনে। কেউ কেউ ঘুরে ঘুরে প্রকৃতির রূপসুধা পান করতে থাকেন। এরই মধ্যে পরিবেশিত হয় হালকা খাবার।মিলনমেলায় অংশগ্রহণকারীদের একাংশ
cfgb
দুপুর গড়াতেই পরিবেশিত হয় দুপুরের খাবার। হরেক পদের মুখরোচক বাঙালি খাবার খেয়ে সবাই তৃপ্তির ঢেকুর তুলতে থাকে। এরপর শিশু-কিশোর, পুরুষ ও নারীদের বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক খেলাধুলার আয়োজন করা হয়। বিপুলসংখ্যক প্রতিযোগী এতে অংশ নেয়। এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গীতা সংঘের সদস্যরা সংগীত ও আবৃত্তি পরিবেশন করে। সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
গীতা সংঘের কর্মকর্তাদের অক্লান্ত প্রয়াসে প্রবাসী হিন্দুদের প্রাণের আয়োজন বনভোজনের সফল সমাপ্তি ঘটে। রৌদ্রকর আবহাওয়া প্রবাসীদের আনন্দ আয়োজনে নতুন মাত্রা এনে দেয়। শ্রী শ্রী গীতা সংঘের সভাপতি বিপ্লব দাশ ও সাধারণ সম্পাদক বিপ্লব দেব বনভোজনে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।
প্রবাসীরা যখন সুখের দোলায় চড়ে অনুষ্ঠান প্রাঙ্গণ ত্যাগ করছেন তখন সূর্য পাটে বসেছে। সবার অন্তরে যেন অনুরণিত হচ্ছিল, আবার জমবে মেলা…।

 

 

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা