,

এবার ব্ল্যাকমেইল মৌসুমী হামিদ

news-image

‘ব্ল্যাকমানি’ ছবির সাফল্যের পর লাক্স-চ্যানেল আই সুপার স্টার মৌসুমী হামিদ এবার আসছেন ‘ব্ল্যাকমেইল’ নিয়ে। সাফিউদ্দিন সাফি পরিচালিত সফল ছবি ‘ব্ল্যাকমানি’তে মৌসুমী হামিদ ছিলেন লন্ডনফেরত অত্যাধুনিক এক তরুণীর চরিত্রে। আর সাঈদুর রহমান মানিক পরিচালিত ‘ব্ল্যাকমেইল’ ছবিতে মৌসুমীকে দেখা যাবে, দুর্ধর্ষ এক নারীর চরিত্রে, যে প্রয়োজনে অত্যন্ত কঠোর হতে পারে আবার ভালবাসার জন্য কোমল। প্রতিবাদী চরিত্রে দুর্দান্তভাবে নিজেকে মেলে ধরেছেন মৌসুমী হামিদ এমন বক্তব্য ছবি নির্মাতা গোষ্ঠীর। মৌসুমী হামিদ নিজেও বেশ সন্তুষ্ট এ ধরনের মারদাঙ্গা একটি চরিত্রে অভিনয় করতে পেরে। সে সঙ্গে আনন্দিতও। বললেন, ‘ব্ল্যাকমানি’ ছবিতে দর্শকরা আমাকে এক রূপে দেখেছেন। ‘ব্ল্যাকমেইল’ ছবিতে দেখবেন অন্য রূপে। তিনি বলেন, আমি প্রতিটি ছবিতেই ভিন্নতা নিয়ে আসতে চাই। চাই দর্শকেরা আমাকে নতুন নতুন রূপে দেখুক। আমার পরবর্তী ছবি সাফিউদ্দিন সাফির পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু’তেও আমাকে অন্য রূপে দর্শকরা দেখতে পাবেন। মৌসুমী হামিদ বলেন, আমি ভাল ভাল সব ছবিতে কাজ করতে চাই। আর এমন কিছু চরিত্রে অভিনয় করতে চাই যা দেখে দর্শক আমাকে অনেক দিন মনে রাখতে পারে। তিনি বলেন, ‘ব্ল্যাকমানি’ দিয়ে আমার শুরুটা অনেক ভাল হয়েছে। আমি এর ধারাবাহিকতা বজায় রাখতে চাই। চাই নিজের যোগ্যতা অনুসারে দর্শকদের মন জয় করতে এবং পাশাপাশি নির্মাতাদের বিশ্বাস অর্জন করতে। মৌসুমী হামিদ বলেন, নিজের প্রতি আমার আস্থা আছে। ভাল অভিনয় করার ক্ষমতা আছে। সিনেমার দর্শকেরা তাদের পছন্দের নায়িকাকে কিভাবে দেখতে চান সেটাও আমি বুঝতে শুরু করেছি। তাই আমার বিশ্বাস চলচ্চিত্রে আমি ভাল করবো এবং আমার নিজের জন্য আলাদা একটা অবস্থান তৈরি করতে পারবো।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা