,

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গুলিবিদ্ধ অবস্থায় আন্ত:জেলা ডাকাত নেতা আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ডাকাত-পুলিশ বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অবস্থায় আন্ত:জেলা ডাকাত নেতা ইব্রাহিম খাঁনকে (৩০) অস্ত্রসহ আটক করেছে পুলিশ। এসময় দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। সোমবার মধ্য রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার মনকশাইর এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হল এসআই ফিরোজ (৩০) ও ফারুক (৩২)।  কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দন জানান, রাত পৌনে ১ টার দিকে পুলিশের টহল গাড়ি থানা থেকে মনকশাই এলাকার দিকে যায়। এসময় ইব্রাহিম সহ তার প্রায় ১৫/২০ জনের একটি ডাকাতদল পুলিশের গাড়িটি আটকানোর চেষ্টা করে। পরে ডাকাতদল পুলিশের গাড়িকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পালটা পুলিশ ও গুলি করে এতে পায়ে গুলিবিদ্ধ হয়ে ডাকাত ইব্রাহিম আহত হলে তাকে আটক করা হয়। এসময় তার অন্য সহযোগিরা পালিয়ে যায়। ইব্রাহিম এর কাছ থেকে কয়েকটি দেশিয় তৈরি অস্ত্র ও উদ্ধার করা হয়। পরে তাকে আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার বিরুদ্ধে কসবা থানায় ৪ টি ডাকাতি মামলা সহ মোট ১০ টি মামলা রয়েছে বলে জানান ওসি । অন্য ডাকাতদের গ্রেপ্তার করতে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা