,

একদিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ১৫ টাকা

news-image

ভারতে পিয়াজের দাম হঠাৎ করে বৃদ্ধি কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কমেছে পিয়াজের আমদানি। এক দিনের ব্যবধানে প্রতি কেজি পিয়াজের পাইকারি দাম বেড়েছে ১৫ টাকা, খুচরা বাজারে আরও ৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২০ থেকে ২৫ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, ভারতে বন্যার কারণে পিয়াজের উৎপাদন কম হওয়াই দাম বৃদ্ধি পেয়েছে, ভারতে পিয়াজ সংটের কারণে সে দেশে প্রতি কেজি পেয়াজ বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ রুপিতে। ভারতে পিয়াজের দাম বেশি হওয়া কারণে বন্দর দিয়ে আমদানি কম হচ্ছে।  হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন ৪০ থেকে ৪৫ গাড়ি পিয়াজ আমদানি হলেও গতকাল মাত্র ১৫ গাড়ি পিয়াজ আমদানি হয়েছে। পরিমাণ প্রায় ৩০০ মেট্রিক টন। এর আগে প্রায় প্রতিদিন ৭০০ থেকে ৮০০ মেট্রিক টন পিয়াজ আমদানি হতো। গতকাল হিলি স্থলবন্দরে কলিটি ভেদে প্রতি মে. টন পিয়াজ বিক্রি হয়েছে ৫৫ থেকে ৬০ হাজার টাকা, বেশি দামের কারণে ক্রেতা কম থাকায় অনেক আমদানিকারক বন্দর এলাকায় পিয়াজ বিক্রি না করে নিজ চালানে দেশের বিভিন্ন ও আড়তে পাঠিয়েছেন।  
পিয়াজ আমদানিকারক হারুন উর রশিদ জানান, ভারতে পিয়াজের অস্বাভাবিক মূল্যের কারণে হিলি বন্দর দিয়ে পিয়াজ আমদানি কম হওয়ার কারণে দাম বেড়েছে। দুদিন আগেও তারা প্রতি কেজি পিয়াজ ৪৪ থেকে ৪৫ টাকা পাইকারি বিক্রি করেছেন। ব্যবসায়ী তোজাম্মেল হক জানান, সামনে কোরবানি ঈদের কারণে  পিয়াজের বাজার অস্থিতিশীল। এক আমদানিকারক জানান, পিয়াজ ব্যবসায়ীরা ভারতে ব্যবসায়ীদের সঙ্গে কমিশন সিস্টেমে ব্যবসা করে থাকেন। ফলে বাংলাদেশের বাজার প্রত্যেক্ষ এবং পরোক্ষভাবে তারা নিয়ন্ত্রণ করে।
বর্তমানে ভারত থেকে প্রতি মে. টন পিয়াজ আমদানি হচ্ছে ৪৩০ মার্কিন ডলারে।

এ জাতীয় আরও খবর

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান

মসজিদে গিয়ে বিয়ে করলেন শারমিন-সাব্বির

সামাজিক নিরাপত্তা ভাতার আবেদন চলবে ৩১ আগস্ট পর্যন্ত

নারীদের জন্য চালু হলো ১৪ ‘পিংক বাস’