,

ভারতীয়দের বিবাহ বিচ্ছেদের যত উদ্ভট কারণ

news-image

অনেকের কাছে বিয়ে নতুন জীবনের সূচনা। আবার অনেকের কাছে, উজ্জল পথের সমাপ্তি। ১০ বছর আগে ভারতে প্রতি ১ হাজার দম্পতির মধ্যে ১টিতে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটতো। এখন সে হার বেড়ে তা দাঁড়িয়েছে প্রতি ১ হাজার দম্পতির মধ্যে ১৩টি পর্যন্ত। সামনের বছরগুলোতে এ হার যে আরও বাড়তে যাচ্ছে,  তা নিশ্চিত। কিন্তু বিয়ে ভঙ্গের কারণগুলো কি? টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে এমন কিছু উদ্ভট কারণ। ভারতের একজন শীর্ষ মনোবিদ ও নারী-পুরুষের সম্পর্ক বিষয়ে বিশেষজ্ঞ ড. নিশা খান্না নিজের অভিজ্ঞতার ঝুলি থেকে বের করে এনেছেন এসব কারণ।  

স্ত্রীর চেহারা পছন্দ নয়: বিশ্বাস করুন আর না-ই করুন, ভারতের পুরুষরা যে কারণে তালাকের পথ বেছে নেয়, তার মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত অজুহাত হলো, সঙ্গিনীর চেহারা খারাপ! আপনার মনে হতে পারে, শুধু পারিবারিকভাবে বিবাহিত পুরুষদের ক্ষেত্রেই এমন সমস্যা দেখা দেয়। কিন্তু নিজেদের পছন্দে বিয়ে করা পুরুষদের মধ্যেও এ প্রবণতা দেখা গেছে। সঙ্গিনীর পোশাক পরার ধরন বা ত্বকের বুড়িয়ে যাওয়া- এসব কারণই পুরুষরা বেশি দেখিয়ে থাকে। অথচ কয়েক বছর আগেও এ বিষয়গুলোই ছিল তাদের সবচেয়ে পছন্দের। 
নকল গয়নায় প্রতারিত বোধ করছি: হ্যাঁ, ভারতের বউরা বিয়ে ভেঙে সংসার ছেড়ে চলে যাওয়ার পেছনে এ কারণটি দেখায়। তাদের মতে, বিশেষ করে ‘জঘন্য’ শাশুড়িরাই এসবের মূল কারণ। যিনি সোনার গয়না দেয়ার প্রতিশ্রুতি দিয়েও নকল সস্তা গয়না গছিয়ে দিয়েছেন। কয়েকদিন আগেও নিশা খান্নার কাছে এমন কারণ দেখিয়ে বিবাহ বিচ্ছেদের পরামর্শ চেয়েছেন দিল্লির এক নারী।
স্বামীর পা ছুঁতে বলায় অপমানিত হয়েছি: ড. খান্নার মতে, কিছু নারী বাস্তবতার সঙ্গে মানাতে পারেন না। এ কারণেই তাদের সাংসারিক জীবন ভেঙে যায়। মাঝে-মধ্যে সামাজিক কৃষ্টি, আচার, ইত্যাদি মানার চাপও বিয়ে ভাঙার কারণ হয়ে দাঁড়ায়। কয়েকদিন আগে খান্নার সঙ্গে এমন এক নারীর দেখা হয়েছিল, যাকে এক ধর্মীয় অনুষ্ঠানে স্বামীর পা ছুঁতে বলায় তিনি ভীষণ অপমানবোধ করেন। এজন্য তিনি নিজের সংসার জীবন ভেঙে দিতে চান। 
স্বামী উপস্থাপনযোগ্য নয়: একবার চিন্তা করুন, শুধু আধুনিক ঘরানার পোশাক না পরা ও চমকপ্রদ কথোপকথন চালিয়ে নিতে না পারার কারণে এক পুরুষকে ছেড়ে চলে যাচ্ছে তার স্ত্রী! সত্যি বলতে কি, ভারতীয় নারীদের বিচ্ছেদ বেছে নেয়ার পেছনে এটিও অন্যতম কারণ। এ উদ্ভট কারণই অনেক নারীর কাছে পারিবারিক আদালতে গিয়ে স্বামীকে তালাক দেয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অজুহাত। ড. খান্নার প্রশ্ন, বিয়ের আগেই কেন এ বিষয়টি তাদের চোখে পড়ে না?
আগে আরও বড় ঘরে থাকতাম: ড. খান্নার মতে, বিয়ে বিচ্ছেদের অন্যতম কারণ হলো, নারীরা একপর্যায়ে এসে সিদ্ধান্ত নেয় কোনটি সহ্য করার মতো, কোনটি নয়। অনেক সময় তারা বিরূপভাবাপন্ন শাশুড়ির সঙ্গে বসবাস মেনে নিতে পারে বটে। কিন্তু বাপের বাড়ির চেয়ে ছোট বাড়িতে কিছুতেই থাকতে চায় না। এটিও নারীদের কাছে বিয়ে ভেঙে দেয়ার জন্য গুরুত্বপূর্ণ কারণ! 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ