,

গাড়ি নিয়ে ক্যাটরিনার জন্য অপেক্ষা রণবীরের

news-image

হয়তো একেই বলে প্রেম! তাঁদের সম্পর্ক নিয়ে বি-টাউনে জল্পনা দীর্ঘ দিনের। তাঁরা রণবীর কাপূর এবং ক্যাটরিনা কাইফ। কখনও স্পেনের সমুদ্র সৈকতে ছুটি কাটাতে দেখা যায় তাঁদের। কখনও বা একান্তে ক্যাটের জন্মদিন পালন করতে লন্ডনে উড়ে যান যুগলে। দেশে হোক বা বিদেশে পাপারাৎজিদের এড়াতে ব্যস্ত থাকেন বলিউডের এই হবু ‘কাপল’। তবে এ বার খোদ মুম্বাইতে ধরা পড়ে গেলেন দু’জনে। গত শনিবার গাড়ি নিয়ে প্রেমিকার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গিয়েছে রণবীরকে। প্রেমিকার সঙ্গে কয়েক মুহূর্ত সময় কাটানোর জন্য নাকি সকাল থেকেই অপেক্ষা করছিলেন নায়ক! এর পর এক সঙ্গে ‘ফ্যান্টম’এর স্পেশ্যাল স্ক্রিনিংয়েও হাজির হয়েছিলেন তাঁরা। শনিবার মুম্বাইয়ের মহালক্ষ্মী স্টুডিওতে নিজের ফুটবল টিমের একটি প্রোডাক্ট লঞ্চে হাজির ছিলেন রণবীর। ঠিক সে সময়ই পালাডিয়ামে একটি বই প্রকাশ অনুষ্ঠানে গিয়েছিলেন ক্যাটরিনা।
সূত্রের খবর, নিজের কাজ শেষ হতেই মহালক্ষ্মী স্টুডিও থেকে গাড়ি চালিয়ে পালাডিয়ামে পৌঁছে যান নায়ক। সেখানেই ক্যাটরিনার জন্য অপেক্ষা করতে থাকেন তিনি। অনুষ্ঠান শেষে ক্যাটরিনা গিয়ে রণবীরের গাড়িতেই ওঠেন। এর পর এক সঙ্গে ‘ফ্যান্টম’এর স্পেশ্যাল স্ক্রিনিংয়ে পৌঁছন তাঁরা। যুগলে এক সঙ্গে ধরাও পড়েন ক্যামেরায়। – সূত্র : আনন্দবাজার পত্রিকা 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা