,

ভারতে ট্রেন-ট্রাক সংঘর্ষে এমএলএসহ নিহত ৬

news-image

ভারতের অন্ধ্র প্রদেশের অনন্তপুর জেলায় ট্রেন ও ট্রাকের মধ্যে সংঘর্ষে বিধানসভার একজন সদস্যসহ (এমএলএ) নিহত হয়েছে ছয়জন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২০ জন। সোমবার ভোরে অনন্তপুর জেলার মাদাকাসিরায় লেভেল ক্রসিং পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়া অনলাইনের। নিহতদের মধ্যে কর্নাটকের এমএলএ ভেঙ্কাটেশ নায়ক একজন।  টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে জানানো হয়েছে, গ্রানাইটবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বেঙ্গালুরু-নানদেদ এক্সপ্রেস ট্রেনের এইচ১ বগির সঙ্গে ধাক্কা খায়। এতে ওই বগির পাঁচ যাত্রী নিহত হয়। ট্রাক ড্রাইভার এ ঘটনায় মারা গেছেন। এদিকে এ দুর্ঘটনায় ট্রেনটির আরো দুটি বগি লাইনচ্যুত হয়েছে। বেঙ্গালুরু-গুনটাকাল রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে রেলওয়ে পুলিশ জানিয়েছে, উদ্ধারকারী ট্রেন ও লোকজন ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা