বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইভি রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী আজ

news-image

আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী আইভি রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় গুরুতর আহত হন। সম্মিলিত সামরিক হাসপাতালে চার দিন মৃত্যুর সঙ্গে লড়ে আজকের দিনে মারা যান। আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে আইভি রহমানের মৃত্যুবার্ষিকী পালন করবে। আওয়ামী লীগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইভি রহমানের মৃত্যুবার্ষিকীতে বনানীতে তাঁর কবরে সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে তাঁরা দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এসব কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন। এ ছাড়া বাদ আসর গুলশান-২-এর আইভি কনকর্ড টাওয়ারে আইভি রহমানের পরিবারের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আইভি রহমানের মৃত্যুবার্ষিকী পালন কমিটির আয়োজনে সকাল সাড়ে ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির রাউন্ড টেবিল মিলনায়তনে আলোচনা সভা হবে।

 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে