,

পালমিরায় প্রাচীন মন্দির গুড়িয়ে দিয়েছে আইএস

news-image

সিরিয়ার পালমিরা নগরের একটি প্রাচীন মন্দির গুড়িয়ে দিয়েছে ইসলামিক স্টেট আইএস জঙ্গিরা। দেশটির পুরাতত্ত্ব বিভাগের প্রধান মামুন আব্দুল কারিম জানিয়েছেন, বিস্ফোরণে মন্দিরটির বিখ্যাত কয়েকটি রোমান স্তম্ভও ধ্বংস হয়ে গেছে। বাল শামিন নামে প্রায় দুই হাজার বছরের পুরনো এই মন্দিরটি ছিল জাতিসংঘ স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের অংশ। দেশটির খ্যাতনামা একজন পুরাতাত্ত্বিককে হত্যা করার কয়েক দিনের মধ্যেই পুরাতাত্ত্বিক এই নিদর্শনটি ধ্বংস করা হলো। পালমিরা শুধু সিরিয়ার জন্যই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের জন্যই এটি গুরুত্বপূর্ণ। বিবিসির একজন সংবাদদাতা নিয়েছেন, এর একটি অংশ খ্রিষ্টপূর্ব দুই হাজার বছর আগে নির্মিত। হামলায় মন্দিরের ভেতর পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। গত মে মাসে পালমিরা শহরের নিয়ন্ত্রণ নেয় আইএস। -বিবিসি

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের