,

শুরুতেই পয়েন্ট হারালো রিয়াল

news-image

রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা অভিষেকটা সুখের হলো না রাফা বেনিতেজের। চিরপ্রতিদ্বন্দী বার্সেলোনা যেখানে শক্তিশালী প্রতিপক্ষ আথলেতিকো বিলবাওয়ের বিপক্ষে জয় পেয়েছে সেখানে স্প্যানিশ সেকেন্ড ডিভিশন থেকে পদোন্নতি পাওয়া স্পোটিং গিজনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে রিয়াল মাদ্রিদ। 
রিয়ালকে লা ডেসিমা জেতানো কার্লো আনচেলত্তি ও দীর্ঘদিনের বিশ্বস্ত গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের বিদায়ের পরে রাফা বেনিতেজের অধীনে এক নতুন রিয়াল মাদ্রিদ স্পোটিং গিজনের বিপক্ষে খেলতে নেমেছিলো। করিম বেনজেমার অনুপস্থিতিতে হেসে রদ্রিগেজ সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলেন। তার পেছনে রোনালদো-ইসকো ও বেল বল যোগানের কাজ করে গেছেন। কিন্তু গিজনের জমাট রক্ষণে রিয়ালের সব আক্রমণ বাধা পেয়ে ফিরে গেছে। উল্টো প্রতি আক্রমণে গিজনের আন্তোনিয়া সারোব্রিয়ার শট রিয়ালের ক্রসবার কাঁপিয়ে দিয়েছিলো প্রথমার্ধে। 
রিয়াল মাদ্রিদ কোনো ফল না পেলেও পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছে। ৭০ মিনিটে অনেকটা নিষ্প্রভ ইসকোর পরিবর্তে জুভেন্টাস থেকে নিয়ে আসা মাতেও কোভাচিচকে নামানো হয়। ম্যাচ নির্ধারক হিসেবে কোনো ভূমিকা না রাখতে পারলেও নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন এই খেলোয়ার। ক্রিস্টিয়ানো রোনালদো মরিয়া হয়ে চেষ্টা করেছেন জয় নিয়ে আসতে। ম্যাচের ৮২ মিনিটে তার মারাত্মক একটি আক্রমণ ব্যর্থ করে দেন গিজনের গোলরক্ষক পিচু কুয়েলার। কুয়েলার ও গিজনের জমাট রক্ষণের কল্যাণে রিয়ালের বিপক্ষে একটি পয়েন্ট পেয়ে সেগুন্ডা ডিভিশন থেকে পদোন্নতি পেয়ে লা লিগায় শুরুটা দারুণ করলো। আর চিরপ্রতিদ্বন্দী বার্সেলোনার জয়ের দিনে পয়েন্ট হারিয়ে হতাশা দিয়েই মৌসুম শুরু হলো রিয়াল মাদ্রিদের।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা