,

সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার চার সাংবাদিক

news-image

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৪ স্থানীয় সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। গত শনিবার সন্ধ্যায় তারা এ হামলার শিকার হন। জানাগেছে, উপজেলার রামশীল ইউনিয়নের পূর্ব রামশীল গ্রামে একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে খ্রিষ্টান ও হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বিরোধের সংবাদ সংগ্রহ করতে গেলে এলাকার চিহ্নিত সন্ত্রাসী তমাল বাড়ৈ, অরুন মল্লিক, এ্যাপোলো তালুকদার, মনু মল্লিক, পুলিন জয়ধর তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে সাংবাদিকদের উপর হামলা চালায়। হামলায় কোটালীপাড়া প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান বুলু, দৈনিক যুগান্তরের কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি এইচ এম মেহেদী হাসানাত, দৈনিক সমকাল প্রতিনিধি রতন সেন কংকন, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি গৌরাঙ্গ লাল দাস আহত হয়। এ সময় ওই সন্ত্রাসী বাহিনী সাংবাদিকদের কাছে থাকা ক্যামেরা কেড়ে নিয়ে ভাংচুর করে। এ ঘটনায় দৈনিক যুগান্তরের কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি এইচ এম মেহেদী হাসানাত বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা