,

পদত্যাগের ঘোষণা দিলেন লতিফ সিদ্দিকী

news-image

আইনি লড়াই না চালিয়ে এমপি পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা লতিফ সিদ্দিকী। আজ সকালে নির্বাচন কমিশনের শুনানি শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। লতিফ সিদ্দিকী বলেন, আমি দলের প্রতি অনুগত। আমি কমিশনকে বলেছি, আজকের মতো শুনানি মুলতবি করা হোক।  আমার দল যেহেতু সিদ্ধান্ত নিয়েছে সেহেতু আমি আর আইনি লড়াই চালাতে চাই না। আমি শিগগিরই স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেব। এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে লতিফ সিদ্দিকী পদত্যাগপত্র জমা না দিলে এবিষয়ে রায় ঘোষণা দেয়া হবে। আজ সকালে  নির্বাচন কমিশনের তলবের নোটিস হাইকোর্টের আপিল বিভাগ স্থগিত না করায় ইসির শুনানিতে হাজির হন  লতিফ সিদ্দিকী। সকাল ১১টায় ইসির সম্মেলন কেন্দ্রে লতিফ সিদ্দিকীর এমপি পদ থাকবে কিনা তা নিয়ে শুনানি শুরু হয়। আওয়ামী লীগের পক্ষে আবদুস সোবহান গোলাপসহ কয়েকজন আইনজীবী অংশ নেন।
এর আগে সকালে প্রধান বিচারপতি এস কে সিনাহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ লতিফ সিদ্দিকীর আবেদন শুনে ‘নো অর্ডার’ দেন। ফলে এ বিষয়ে তার রিট আবেদন খারিজ করে দেয়া হাইকোর্টের রায় বহাল থাকে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা