,

হ্যাপীকে এখনো ভোলেননি রুবেলরা!

news-image

যে জীবন নাড়িয়ে দিয়ে যায়, তাকে কি ভোলা যায়? যায় না। ইতিবাচক অথবা নেতিবাচক-যে কোনো এক ভাবে সে রয়ে যায় স্মৃতির পটে। আর তাই তো এখনো বহু বিতর্কিত একটি শব্দ ‘হ্যাপী’কে ভোলেননি রুবেল ও তার সতীর্থরা। ঘটনাটি শনিবারের। মিরপুরের আকাশে তখন তীব্র রোদের আনাগোনা। ঘড়িতে দুপুর দেড়টা। ফুটবল নিয়ে মাঠে নেমে পড়লেন রিয়াদ-মুস্তাফিজসহ ১৪ জন। আছেন রুবেলও। দুটি দলে ভাগ হয়ে ফুটবল খেলার জন্য রিয়াদ সবাইকে নির্দেশ দিলেন ছেলেবেলার সেই ‘নাম পাতিয়ে’ আসতে। দুই জন করে দূরে যেয়ে ‘নাম পাতিয়ে’ আসতে হবে। তারপর দুই অধিনায়কের কাছে এসে বলতে হবে, আমারা এই এই নাম রেখেছি। সেক্ষেত্রে বলা যাবে না কার কি নাম রাখা হয়েছে। অধিনায়করা আন্দাজে বলবেন কার কী নাম।


সবাই ‘নাম পাতাতে’ দূরে গেলেন। রিয়াদ আর ইমরুল নাম ডেকে ডেকে নিজ দলে খেলোয়াড় ভেড়াচ্ছেন। এবার শফিউলকে নিয়ে আসলেন রুবেল। এর মাঝে রিয়াদের দলে পড়েছেন নাসির। ইমরুল-রিয়াদের কাছে দাঁড়ানো তিনি। রুবেল কাছে আসতেই নাসির বলে উঠলেন, এবার তো ‘হ্যা…!’ বাকী ১৩ জন হো হো করে হেসে ওঠেন। তবে রুবেলের মুখ দেখে মনে হল অতটা খুশি তিনি হননি। জোর করে হাসছেন। এভাবে নাম পাতানো শেষ হয়। রিয়াদের দলে যান মুস্তাফিজ, শফিউল, এনামুল এবং নাসির। ইমরুলের দলে ভেড়েন, লিটন দাস, তাইজুল ইসলাম, আল আমিন, মোহাম্মদ শহীদ এবং রুবেল। শুরু হয় খেলা। চলে ৩০ মিনিটের মতো। বাকী সময়ে ওই নামটি কেউ স্মরণ করেননি। হয়তো নতুন কোনো উপলক্ষে সে ফিরে আসবে রুবেলদের মনে!


 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ