,

বাংলা খবর প্রকাশ করবে গুগল

news-image

বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগলের সঙ্গে বাংলাদেশের নিবিড় সম্পর্ক ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বাংলা ভাষাকে বিশ্ব দরবারে পৌঁছে দেয়ার জন্য প্রতিনিয়ত কাজ করছে প্রতিষ্ঠানটি। তাদের নতুন সেবায় এবার যুক্ত হতে যাচ্ছে বাংলা সংবাদ। চলতি মাসেই বাংলাসহ মোট ৭টি ভাষায় সংবাদ প্রকাশ করা হবে বলে জানিয়েছে গুগল নিউজ ব্লগ। বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষকে নিজ নিজ মাতৃভাষায় সংবাদ সেবা দিতে ২০০৬ সালের জানুয়ারিতে চালু হয় গুগল নিউজ (news.google.com) সেবা। এবার বাহাসা ইন্দোনেশিয়া, বুলগেরীয়, লাটভীয়, লিথুয়ানিয়ান, থাই ও বাংলাসহ মোট সাতটি ভাষায় সেবাটি চালু করছে প্রতিষ্ঠানটি। নতুন ভাষাগুলো যুক্ত হওয়ার ২৬ কোটির বেশি মানুষ সেবাটি পাবেন। কম্পিউটারের পাশাপাশি যে কোনো স্মার্ট ডিভাইস এবং অ্যান্ড্রয়েড, আইওএস মোবাইল অ্যাপেও সেবাটি মিলবে। নতুন এ ভাষাগুলো যুক্ত করার ফলে আরও প্রায় ২৬ কোটি মানুষ এখানে নিজের ভাষায় খবর পড়তে সক্ষম হবে। বর্তমানে ৪৫ দেশের ২৮টি ভাষা সমর্থন করে গুগল নিউজ। শিগগিরই আরও নতুন নতুন ভাষা যুক্ত করা হবে বলেও জানিয়েছে গুগল। গুগল সংবাদ বর্তমানে সারা বিশ্বের সাড়ে ৪ হাজারের বেশি সংবাদ সংস্থা থেকে সংবাদ সংগ্রহ করে নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে। বর্তমানে এ সেবায় সারা বিশ্বের বিভিন্ন বিষয়ের সর্বশেষ খবর পাওয়া যায়। নির্দিষ্টভাবে ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, রাজনীতি, বিজ্ঞান, স্বাস্থ্য, খেলা ইত্যাদি বিভাগেও সংশ্লিষ্ট সংবাদ পাওয়া যায়। আগামী কয়েক মাসের মধ্যেই নতুন ৭টি ভাষা যুক্ত হওয়ার ফলে গুগল সংবাদে মোট ভাষা সমর্থনের সংখ্যা বেড়ে দাঁড়াবে ৩৪টি। এ তালিকায় আরও ভাষা যুক্ত করার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে গুগল কর্তৃপক্ষ। এ বিষয়ে এক বিবৃতিতে গুগল জানিয়েছে, যে কোনো দেশ থেকে যে ভাষারই মানুষ গুগলের এ সেবাটি ব্যবহার করুক না কেন, গুগল সংবাদ সব সময় সর্বোচ্চ সেবা নিজের ভাষায় দেয়ার চেষ্টা করবে। এ সেবায় নতুন নতুন ভাষা যুক্ত হওয়া সে প্রক্রিয়ারই একটি অংশ বলেও জানায় প্রতিষ্ঠানটি। প্রসঙ্গত গুগল বাংলাদেশের জন্য এর আগে অনেক সেবা চালু করে। এর মধ্যে রয়েছে গুগলে বাংলা সার্চ সেবা, বাংলা ট্রান্সলেশন সেবা, গুগল বাস সেবা, গুগল স্ট্রিটভিউ সেবা, গুগল ডুডল ইত্যাদি।
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ