,

রাজনের গ্রামেই আরেক শিশু শ্রমিককে নির্যাতনে হত্যা

news-image

শিশু শেখ সামিউল আলম রাজন হত্যার দেড় মাসের মাথায় তার গ্রামেই আরেক শিশু শ্রমিককে পিটিয়ে ও মাথা থেঁতলে দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। বিস্কুট ফ্যাক্টরির শৌচাগারে আটকে রেখে নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়েছে- এ অভিযোগ এনে নগরীর জালালাবাদ থানায় মামলা করেছেন শিশুটির বাবা। নিহত শিশু শ্রমিকের নাম আকমল হোসেন (১১)। সে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার পাহাড়পুর (পূর্ব রাজনপুর) গ্রামের এখলাছ মিয়ার ছেলে। আকমল চার ভাই ও দুই বোনের মধ্যে তৃতীয়। শহরতলীর টুকেরবাজার ঘোপাল এলাকার ফুড মার্ক ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করত সে। আকমলের বাবা এখলাছ মিয়া ফ্যাক্টরির মালিকসহ দু’জনের নাম দিয়ে ও অজ্ঞাত ৬-৭ জনকে আসামি করে মামলা করেন। আসামিরা হচ্ছেন- টুকেরবাজারের লন্ডনী বাড়ি ও ফুড মার্ক ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির মালিক ওহাব আলী ও গোলাপগঞ্জ থানার ফুলসাঈন গ্রামের মৃত হাসিবের ছেলে বর্তমানে ওই বিস্কুট ফ্যাক্টরির মিস্ত্রি আবদুর রহমান। তবে পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, দেয়াল চাপা পড়ে আকমল মারা গেছে।


এখলাছ মিয়া শনিবার যুগান্তরকে বলেন, আমার স্ত্রীর বোনের ছেলে কামরুল ইসলামের মাধ্যমে বৃহস্পতিবার দেয়াল চাপা পড়ে আকমল আহত হওয়ার খবর পাই। পরে ফ্যাক্টরিতে গিয়ে জানতে পারি সে ওসমানী হাসপাতালে রয়েছে। হাসপাতালে গিয়ে দেখি আমার ছেলের মৃতদেহ পড়ে আছে। পরদিন মামলা করি। এজাহারে বলা হয়েছে, আকমলের বকেয়া বেতন নিয়ে সপ্তাহখানেক আগে ফ্যাক্টরি মালিক ওহাব আলীর সঙ্গে এখলাছ মিয়ার কথা কাটাকাটি হয়। এর জের ধরেই বৃহস্পতিবার বিকালে আকমলকে শৌচাগারে নিয়ে বেদম মারধর করে ইট দিয়ে মাথায় আঘাত করা হলে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে আকমলকে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। খবর পেয়ে রাতেই তিনি এসে লাশ শনাক্ত করেন।


ময়নাতদন্ত শেষে পরদিন শুক্রবার লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যার পর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে আকমলকে দাফন করা হয়। জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানান, আকমলের বাবার অভিযোগ আমলে নিয়ে মামলা রেকর্ড করা হয়েছে। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। নির্যাতনে মারা গেছে নাকি দেয়াল চাপা পড়ে মারা গেছে তা তদন্তের আগে বলা সম্ভব নয়। ফ্যাক্টরির মালিক ওহাব আলী জানান, ঘটনার সময় প্রস্রাবখানার দেয়ালের ওপর লাফালাফি করে উঠতে গেলে দেয়াল ধসে পড়ে আকমল মারাত্মক আহত হয়। পরে তার মৃত্যু হয়েছে। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ