,

গুঞ্জন শুনি

news-image

ক্রিকেট মাঠে আজহার উদ্দিন মানেই বোলারদের জন্য ত্রাস। তার আবির্ভাবে কব্জির মোচড়ে বল মাঠের বাইরে পাঠিয়ে দেয়া, সেঞ্চুরি কিংবা তার মাঠে টিকে থাকাই মানে স্কোর বোর্ডের চাকা সচল রাখা- এমন দৃশ্য একযুগেরও বেশি সময় ধরে দেখেছেন বিশ্বের ক্রিকেটপ্রেমী দর্শকরা। ভারতীয় এ ক্রিকেটারের শৈল্পিক ঝলক আরও একবার দেখতে যাচ্ছেন দর্শকরা। তবে মাঠে নয়, সিনেমা হলে বসে। বলিউডে আজহার উদ্দিনের জীবনী নিয়ে তৈরি হচ্ছে ছবি। আর এতে আজহারের চরিত্রে অভিনয়ের জন্য ইমরান হাশমীর নামও ঘোষণা হয়ে গেছে। শুধু বাইশ গজের কাহিনী নয়, সিনে ক্যামেরায় ধরা পড়বে আজহারের ব্যক্তিগত জীবনের ঝলকও। ঠিক এখানেই শুরু হয়েছে সমস্যা। আজহারের সাবেক স্ত্রী সঙ্গীতা বিজলানি চান না তার ব্যক্তিগত মুহূর্তগুলো রুপালি পর্দায় উঠে আসুক। এ নিয়ে বেশ বিপাকে আছেন পরিচালক অ্যান্টোনিও। তার ইচ্ছা আজহারের ক্রিকেট জীবনের সঙ্গে ব্যক্তিগত জীবনও উঠে আসুক পর্দায়। সেভাবে স্ক্রিপ্টও লিখেছেন তিনি। যেখানে রয়েছেন আজহারের প্রথম ও দ্বিতীয় স্ত্রীর কথাও। গুঞ্জন রয়েছে, সঙ্গীতার অনেক অজানা কাহিনী প্রকাশ হয়ে উঠবে বলেই তিনি চাইছেন না পর্দায় ব্যক্তিজীবন কেউ তুলে ধরুক।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা