,

ইউরোপের নতুন ট্রেন্ড ঝুলন্ত সুইমিং পুল

news-image

ফ্লোটিং সুইমিং পুল। ইউরোপে সুইম লাভরসদের কাছে নতুন ফ্যাসিনেশন এই ফ্লোটিং সুইমিং পুল। বহুতলের ওপর থেকে ঝুলন্ত এক সুইমিং পুল। যে সুইমিং পুলে নামলে চারিদিকে এমনকি উপর এবং নীচে শুধুই খোলা আকাশ। আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন শহরে ব্যাপক সাড়া পাওয়ার পর সম্প্রতি লন্ডনেও এই ধরণের সুইমিং পুল তৈরির কাজ শুরু হয়েছে। ১০তলা বহুতলের ওপরে তৈরি হচ্ছে এই ঝুলন্ত সুইমিং পুল। যা লম্বায় হবে ৯০ ফুট লম্বা এবং গভীরতা হবে ৪ ফুট। সুইমিং পুলটি মোটা এবং স্বচ্ছ ফাইবার গ্লাস দিয়ে তৈরি করা হবে। যার এপার ওপার দেখা যাবে। ফলে যাঁরাই এই সুইমিং পুলে নামবেন তাঁদের মনে হতেই পারে যা তাঁরা আকাশের মধ্যে সাঁতার কাটছে। ২০১৮ সালের মধ্যে লন্ডন শহরের প্রথম এই ফ্লোটিং সুইমিংপুলের কাজ শেষ হবে বলে মনে করা হচ্ছে।

প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার খরচ করে তৈরি করা হচ্ছে এই ঝুলন্ত সুইমিং পুলটি। লন্ডনের মার্কিন দূতাবাসের গা ঘেঁষেই তৈরি হচ্ছে এটি। সুইমিং পুল থেকেই বিখ্যাত লন্ডন আই এবং বিগ বেন দেখা যাবে। লন্ডনে ফ্লোটিং সুইমিংপুল যুক্ত বহুতলে ফ্ল্যাট কিনতে হলে নূন্যতম খরচ করতে হবে প্রায় ১ মিলিয়ন ডলার। এছাড়াও বাড়তি আরও অনেক সুযোগ সুবিধে যুক্ত ফ্ল্যাট আছে। যা চাইলে পকেটের রেস্তো আরও একটু বেশি খরচ করতে হবে। বর্তমানে লন্ডনের রিয়াল এস্টেট ব্যবসার অঙ্ক প্রায় ১.৬ ট্রিলিয়ন মার্কিন ডলার। গোটা ইউকে জুড়েই রিয়াল এস্টেট ব্যবসার প্রসার বাড়ছে। গত একবছরে লন্ডনে ফ্ল্যাটের দাম ১০শতাংশ হারে বেড়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ