,

সরকারের বিদায়ের লক্ষণ ফুটে উঠেছে: হান্নান শাহ

news-image

ক্রসফায়ারে মানুষ হত্যায় সরকারের বিদায়ের লক্ষণ ফুটে উঠেছে বলে দাবি করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। 
শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এ দাবি করেন তিনি। 
হান্নান শাহ বলেন, 'ক্রসফায়ারের মাধ্যমে সরকার নিজ দলের নেতাকর্মীসহ যেভাবে মানুষ হত্যা করছে, তাতে তাদের বিদায়ের লক্ষণ দেখা দিয়েছে।' নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, 'এই সরকারকে বিদায় করতে হবে। বিদায়ের সময়ে মানুষ সাধারণত যা বলে সরকার সে সব কথা বলা শুরু করে দিয়েছে।' ক্রসফায়ারের সমালোচনা করে তিনি বলেন, 'বিএনপি বিচারবহির্ভূত হত্যা সমর্থন করে না।' আগামী বছর নাগাদ সরকার পরিবর্তন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এ নেতা। স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, 'আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি সাপেক্ষে আজ অনুষ্ঠান করতে পারছেন। আমি আশা করি বিএনপি চেয়ারপারসন সঠিক সময়ে আন্দোলনের ডাক দিলে আপনারা যদি ওই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করতে পারেন তাহলে আগামী ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী মুক্তভাবে পালন করতে পারবেন।'

হান্নান শাহ বলেন, 'ঢাকা মহানগরে প্রতিটি থানা ও ওয়ার্ডে স্বেচ্ছাসেবক প্রয়োজন। আর এই স্বেচ্ছাসেবকই হবে আগামী আন্দোলনের অন্যতম শক্তি।' আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি মুনির হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, যুববিষয়ক সম্পাদক  সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, বিএনপির সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান

মসজিদে গিয়ে বিয়ে করলেন শারমিন-সাব্বির

সামাজিক নিরাপত্তা ভাতার আবেদন চলবে ৩১ আগস্ট পর্যন্ত

নারীদের জন্য চালু হলো ১৪ ‘পিংক বাস’