,

ফ্রান্সে সাহসিকতার মেডেল পেলেন তিন বিদেশি

news-image

ফ্রান্সে সাহসিকতার জন্য মেডেল পেলেন ক্যালিফোর্নিয়ার অ্যান্থনী স্যাডলার, ওরেগনের অ্যালেক সারলাটোস ও ব্রিটিশ ক্রাইস নরম্যান। এরা ফ্রান্সে বাস করেন। ফ্রান্সের উত্তরাঞ্চলে একটি ট্রেনে ভারী অস্ত্রে সজ্জিত বন্দুকধারীকে নিরস্ত্র করার জন্য তিনজনকে বীরের মর্যাদা দেওয়া হচ্ছে। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ওই খবরে বলা হয়েছে, অ্যারাসের কাছে দ্রুত গতিসম্পন্ন ট্রেন থালিসে এ ঘটনাটি ঘটে। হামলাকারীকে অ্যারাস স্টেশনে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় যাত্রীদের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। খবরে আরো বলা হয়েছে, গ্রেপ্তারকৃত হামলাকারী লোকটি মরক্কোর নাগরিক। তার বয়স ২৬ বছর। সন্ত্রাসবাদ বিরোধী কর্মকর্তারা এই মামলাটির দায়িত্ব গ্রহণ করেছেন। হামলাকারীর সঙ্গে একটি কালাশনিকভ, একটি ছুরি, একটি পিস্তল ও কার্তুজ ছিল। ফরাসী কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় তিনজন আহত হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে একজন গুলিবিদ্ধ ও একজন ছুরিকাহত হয়েছে। এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাজেনিউভে বলেন, শুক্রবার স্থানীয় সময় ৫টা ৪৫ মিনিটে (গ্রিনিচ মান সময় ১৫৪৫) এ হামলার ঘটনাটি ঘটে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাজেনিউভে এই ঘটনায় মার্কিন যাত্রীদের প্রশংসা করেন। ফ্রান্সের গণমাধ্যম জানিয়েছে, আটককৃত লোকটিকে গোয়েন্দা সংস্থাগুলো জানতো। কিন্তু আরাসে এখন পর্যন্ত সে পুলিশের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছে। স্পেনসার স্টোন এয়ার ফোর্স ও অ্যালেক সারলাটোস ন্যাশনাল গার্ডের সদস্য। ঘটনার সময় সেখানে তাদের বন্ধু অ্যান্থনী সাডলার ট্রেনটিতে ভ্রমণ করছিলেন। 

এ জাতীয় আরও খবর

২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল

কোকোর জন্মদিনে কবর জিয়ারত ও আলোচনা সভা

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান ২৭

বিমানবন্দরে আগুন, তদন্তে বারবার অব্যবস্থাপনার চিত্র

মির্জা আব্বাস কবে ফিরবেন সংসদে, চট্টগ্রাম-৪ আসনে কী হবে

৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাস করেনি

হাসিনা ও হা‌দির হত্যাকারীদের প্রত্যার্পনের অনুরোধ করেছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমা‌ন

প্রস্তুতি ম্যাচ দিয়ে বাংলাদেশকে বিচার করতে নারাজ হেড

৩১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল

বাবাকে শেষ বিদায় জানালেন মেসি

সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনই বাংলাদেশি

রিয়াদে সোফা কারখানায় আগুন, নিহত ১৬ বাংলাদেশি