,

স্বাক্ষরের ধরন দেখে চিনে নিন মানুষ

news-image

আপনার স্বাক্ষরই আপনার পরিচয়। মানুষের স্বাক্ষর দেখেই বোঝা যায় তার চারিত্রিক ধরন। প্রত্যেকের নিজস্ব স্বাক্ষরের ধরন থাকে। সেই ধরনই তাকে আর পাঁচজনের থেকে আলাদা করে চিনতে সাহায্য করে। তাই কি রকম স্বাক্ষর কি বোঝায় তা জেনে রাখলে আপনার মানুষ চিনতে সুবিধা হবে। জেনে নিন আপনার স্বাক্ষর আপনার সম্পর্কে কি বলে।

লম্বা বা বড় স্বাক্ষর : লম্বা বা বড় অক্ষর হাই স্ট্যাটাসের পরিচয় বহন করে। কিন্তু যদি কোনো ব্যক্তির স্বাক্ষর তাঁর সাধারণ হাতের লেখার থেকে বড় হয় তাহলে বুঝতে হবে তিনি যে ধরনের লাইফ স্টাইলে অভ্যস্ত তার থেকে উচ্চ স্ট্যাটাস দেখানোর চেষ্টা করেন। শুধু স্ট্যাটাস নয় এই স্বাক্ষরকারী আত্মবিশ্বাসের ক্ষেত্রেও একই রকম আচরণ করে।

মাঝারি দৈর্ঘ্যর স্বাক্ষর : কোনো ব্যক্তির স্বাক্ষর তার সাধারণ হাতের লেখার সমান দৈর্ঘ্যের হলে বুঝতে হবে ওই ব্যক্তির আচরণে কোনোরকমের অভিনয় নেই। তিনি যা করেন মন থেকেই করেন। এবং তিনি জানেন তিনি কী পারেন বা পারেন না।

ছোট দৈর্ঘ্যর স্বাক্ষর :
হাতের লেখার থেকে স্বাক্ষরের দৈর্ঘ্য ছোট হলে তাঁর অন্যদের থেকে চাহিদা খুবই কম। আবার এঁদের নিজের প্রতি আত্মবিশ্বাসও কম হয়। তাঁরা নিজের অধিকারের দাবিটুকুও করেন না অনেক ক্ষেত্রে।

হাতের লেখার তুলনায় ওপর দিকে উঠে যাওয়া স্বাক্ষর : যাঁদের স্বাক্ষর হাতের লেখার তুলনায় বেশি উর্ধগামী তাঁদের মধ্যে পজিটিভিটি এবং এনার্জি অনেক বেশি হয়।

হাতের লেখার তুলনায় নিম্নগামী স্বাক্ষর : এঁদের মধ্যে নেগেটিভিটি বেশি থাকে। এঁরা ক্ষেত্র বিশেষকে গুরুত্বও কম দেন।

ডান দিকে হেলানো স্বাক্ষর : এই ধরনের স্বাক্ষর যাঁদের তাঁরা বহির্মুখী, মিশুকে এবং বাবলি চরিত্রের হয়।

বাঁদিকে হেলানো স্বাক্ষর : এঁরা নিজেদের বেশি প্রকাশ করেন না।

স্বাক্ষরে লাইন : যাঁদের স্বাক্ষরের মধ্যে লাইন টানার অভ্যেস আছে তাঁরা নিজেদের নিয়ে খুশি নন। বিশ্লেষণাত্মক মনোভাব থাকে এঁদের মধ্যে।

আন্ডারলাইনিং : অনেকে স্বাক্ষরের নিচে একটি লম্বা দাগ টানেন। তাঁরা অন্যদের মধ্যে নিজের গুরুত্ব চান। এরা দায়িত্ব নিতেও পছন্দ করেন। কিন্তু কিছু ক্ষেত্রে এঁরা আত্মবিশ্বাসের অভাবে দায়িত্ব পালন করতে পারেন না।

স্বাক্ষরে সার্কেল : এঁরা নিজেদের নিরাপদ রাখতে পছন্দ করেন। কোনো কাজ করার আগে এঁরা বারবার নিশ্চিত হয়ে নেন।

ফুল স্টপ : স্বাক্ষরের পরে অনেকে একটি ফুল স্টপ চিহ্ন ব্যবহার করেন। এঁরা আত্মকেন্দ্রিক হন।

উল্লম্ব রেখা : অনেকের স্বাক্ষরে উল্লম্ব একটি বা একাধিক রেখা থাকে। এঁরা সধারণত নিজেদের একটি ব্যক্তিগত জগত রাখতে পছন্দ করেন।

লম্বা অক্ষর বা নাম : স্বাক্ষরের অক্ষর যদি ছোট বড়ো হয় তাহলে বুঝতে হবে এঁরা খুবই নিয়মমাফিক জীবনযাপন করতে পছন্দ করেন। এবং এঁরা কিছু বিশেষ ক্ষেত্রে নিজেদের দিকে অন্যের নজর আকর্ষণ করেন।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা