,

স্বপ্ন পুরুষ রজনীকান্তের সঙ্গে রাধিকা আপ্তে!

news-image

ভিন্ন ধাচের ছবিতে অভিনয়ের জন্য খ্যাতি আছে বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের। অথচ নিজের স্বপ্নের অভিনেতা মূল ধাচের অ্যাকশন হিরো ভারতের দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত। এতদিন স্বপ্নের পুরুষ হিসেবে মনে গেথে থাকলেও রজনীকান্তের সাথে এবার বাস্তবে অভিনয়ের সুযোগ ঘটতে যাচ্ছে রাধিকার! জানা গেছে, তামিল সুপারস্টার রজনীকান্তের গুণমুগ্ধ ভক্ত অভিনেত্রী রাধিকা আপ্তে। নিজে ভিন্ন ধাচের ছবিতে অভিনয় করলেও রজনীকান্তকেই তার স্বপ্নের নায়ক বলে মনে হত।

রজনীকান্তের সব ছবিই রাধিকার সংগ্রহেও আছে। বিশেষ করে রজনীর অটোগ্রাফসহ ভাষা ও শিবা্জি নামের দুটি ছবির সিডি আজও নিজের কাছে স্মৃতি হিসেবে রেখে দিয়েছেন।আর এমন স্বপ্নের নায়কের সঙ্গে অভিনয়ের প্রস্তাব পেলেন রাধিকা! কাবলি নামের একটি ছবিতে রজনীকান্তের বিপরীতে অভিনয় করার কথা রয়েছে রাধিকা আপ্তের। উল্লেখ্য, সম্প্রতি বেশকিছু ছবিতে অভিনয় করে সবার নজরে আসেন অভিনেত্রী রাধিকা আপ্তে। হান্টাররর, বাদলাপুর, অহল্যা এবং সম্প্রতি নওয়াজউদ্দিন সিদ্দিকীর সাথে মুক্তি পেয়েছে রাধিকা অভিনীত ছবি মাঝি-দ্য মাউন্টেন ম্যান।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে