,

চলছে আওয়ামী লীগের হরতাল

news-image

গাজীপুরের কালিয়াকৈরে আওয়ামী লীগের ডাকা অর্ধদিবস হরতাল চলছে। গত শুক্রবার বিকেলে উপজেলার চন্দ্রায় বঙ্গবন্ধুর ৪০তম শাহাদৎ বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আয়োজিত আলোচনা সভা চলাকালে দুর্বৃত্তদের হামলায় যুবলীগের প্রাক্তন সভাপতি রফিকুল ইসলাম নিহত হন। এর প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ শনিবার অর্ধ দিবস হরতাল আহ্বান করে। রবিবার সকাল থেকে শুরু হওয়া হরতালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

হরতালের শুরুতেই ঢিলেঢালা ভাব থাকলেও বেলা বাড়ার সাথে সাথে হরতাল জোরালো হতে থাকে। এসময় আওয়ামী লীগ কর্মীদের রাস্তায় পিকেটিং করতে দেখা যায়। উপজেলার আঞ্চলিক সড়কগুলোতে রিক্সা, টেম্পু ছাড়া অন্য যানবাহন চলাচল করতে দেখা যায়নি। কালিয়াকৈর বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে প্রায় সবধরনের যানবাহনই চলাচল করছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে