,

বলিউডের দামী অভিনেত্রীরা

news-image

বলিউডের সাম্প্রতিক সময়ের বেশ কয়েকজন অভিনেত্রীর পারিশ্রমিক অনেকটা আকাশছোঁয়া। তাই তাদের জন্য কোটি কোটি টাকা প্রযোজকদের খরচ করতে হয়। যেমন সম্প্রতি কঙ্গণা রাণৌত জানিয়েছেন, তিনি তনু ওয়েডস মনু রিটার্নস সিনেমার জন্য ১১ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন।

এর মাধ্যমে তিনি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রীর খাতায় নাম লেখালেও, এর আগের সিনেমাগুলোতে অবশ্য তার উচ্চ পারিশ্রমিকের ধারাবাহিকতা ছিল না। তবে যেভাবে তিনি একের পর এক হিট সিনেমা দিচ্ছেন তাতে আগামীতেও কঙ্গণা বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী হিসেবে থাকতে পারেন বলে অনেকেই মনে করছেন। কঙ্গণা ছাড়াও বলিউডের দামী অভিনেত্রীদের তালিকায় দীর্ঘদিন ধরেই অনেককে পেছনে ফেলে এগিয়ে রয়েছেন দীপিকা পাড়ুকোন। রামলীলা, হ্যাপি নিউ ইয়ার, পিকু- যে সিনেমাই থাকছেন দীপিকা সেটিই সফল হচ্ছে। সিনেমা প্রতি এই অভিনেত্রী নিয়ে থাকেন প্রায় ৯ কোটি টাকা।
 
কারিনা কাপুরের পারিশ্রমিক প্রায় ৮-৯ কোটি টাকা। প্রিয়াঙ্কা চোপড়া প্রতি সিনেমার জন্য প্রায় ৭ থেকে ৮ কোটি টাকা নেন। ক্যাটরিনা কাইফ প্রায় ৬ থেকে ৭ কোটি টাকা নিয়ে থাকেন। আলিয়া ভাট বলিউডে এসেছেন খুব বেশিদিন হয়নি। কিন্তু এর মধ্যেই আলিয়ার ক্রেজ় যে কোনো দুঁদে হিরোইনকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে। এমন এক নায়িকা যে ভালো টাকা নেবেন এ আর আশ্চর্য কী। প্রত্যেক সিনেমার জন্য তিনি ৩ থেকে ৪ কোটি টাকা নেন। এদিকে আরেক জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মার হাতে বর্তমানে কোনো সিনেমা নেই, আনুশকার পারিশ্রমিক সিনেমা প্রতি ৩ থেকে সাড়ে ৩ কোটি টাকা নেন। বলিউডকে ব্যাক টু ব্যাক হিট দিয়েছেন শ্রদ্ধা কাপুর। আশিকি ২, এক ভিলেন, এবিসিডি ২। হায়দার-এ তার অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছিল। সামনে রয়েছে বাঘি। এক একটি সিনেমার জন্য ২ কোটি টাকা নেন শ্রদ্ধা কাপুর। খুব তাড়াতাড়িই তিনি টাকার অঙ্ক বাড়াবেন বলে জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ