,

আগামীতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (এ) ছাড়া আর কোন দল থাকবে না : এরশাদ

news-image

প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টি (এ) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, আগামীতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (এ) ছাড়া আর কোন দল থাকবে না। চরম হতাশায় বিএনপির নেতা-কর্মীরা অনেকেই জাপায় যোগ দেয়ার জন্য ইতিমধ্যে লাইন ধরা শুরু করেছে। ফলে আগামী নির্বাচনে এককভাবে তার দল অংশ নেবে। জনগণ আওয়ামী লীগ এবং বিএনপির দুঃশাসন আর দেখতে চায় না। তাই আগামী নির্বাচনে জাতীয় পার্টি (এ) জয়ী হয়ে ক্ষমতায় আসবে। সদর উপজেলার শ্যামপুর ডিগ্রি কলেজ মাঠে গতকাল শনিবার বিকালে স্থানীয় জাপা (এ) আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন শূন্যের কোটায় দাবি করে এরশাদ বলেন, দেশের মানুষ এখন চরম অশান্তিতে রয়েছে। বিএনপি ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে তারা নিজেরাই ধ্বংস হবার পথে। আগামী নির্বাচনেও যদি অংশ না নেয় তাহলে অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না।
 
স্থানীয় চন্দনপাট ইউনিয়ন জাপা (এ) আহ্বায়ক ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন— জেলা জাপা (এ) সাধারণ সম্পাদক হোসেন মকবুল শাহারিয়ার, মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সদর উপজেলা জাপা (এ) সভাপতি আবেদ আলী ক্যাশিয়ার, বদরগঞ্জ উপজেলা জাপা (এ) সভাপতি আসাদুজ্জামান সাবলু চৌধুরী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা