,

কিশোরী গণধর্ষণে জড়িত প্রেমিকও

news-image

মোবাইলে পরিচয়। দুই বছর ধরে আবুল কালামের সঙ্গে ওই কিশোরীর প্রেম চলে আসছিল। তাদের এ সম্পর্কে দুই পরিবারের অমত ছিল। একাধিকবার বাড়ি থেকে চলে গিয়েছিল তারা। ওই কিশোরীকে কঠোর নজরদারিতে রেখেছিল তার পরিবার। এবার প্রেমিক আবুল কালামের হাত ধরে ঢাকায় পালিয়ে আসে। কিন্তু ঘটে অন্যরকম ঘটনা। ওই কিশোরীর প্রেমিক শুধু নিজে নয়, তার পরিচিত আরও কয়েকজন মিলে গণর্ধষণ করে তাকে। বৃহস্পতিবার রাতে কাওরান বাজারের রেললাইন বস্তির বাম দিকের রাজুর বাড়িতে ওই কিশোরীর প্রেমিক আবুল কালাম ও তার সহযোগীরা গণধর্ষণ করে। পরে তারা সেখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে (ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার) ভর্তি করে। ধর্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কিশোরীর প্রেমিকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো ওই কিশোরীর প্রেমিক আবুল কালাম ওরফে নাঈম (২১) ও আলমগীর (২০)। গতকাল দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়।
সূত্র জানায়, এ ঘটনায় ওই কিশোরীর পিতা আবদুল গফুর বাদী হয়ে নারী নির্যাতন ও দমন আইনে একটি মামলা করেছেন। মামলার এজাহারে ৬ জন ও কয়েকজন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, ওই কিশোরী শরীর থেকে প্রচণ্ড রক্তক্ষরণ হওয়ার কারণে দুর্বল হয়ে পড়েছে। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। তার মানসিক অবস্থা উন্নত করার জন্য কাউন্সেলিং করা হয়েছে। জানা গেছে, ওই কিশোরীর গ্রামের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল এলাকায়। ওই কিশোরীর পিতা একজন ক্ষুদ্র ব্যবসায়ী। স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণীতে পড়ে সে। স্কুলে যাতায়াতের পথে পাশের এলাকার বখাটে যুবক আবুল কালামের সঙ্গে তার পরিচয় হয়। এর পরই তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা ওই কিশোরীকে বাধা দেয়। তাকে একাধিকবার মারধরও করা হয়। কিছুদিন স্কুলে যাওয়াও বন্ধ ছিল। তার সঙ্গে থাকা মোবাইল ফোনও কেড়ে নেয় তার পরিবার। সূত্র আরও জানায়, আবুল কালাম ওই কিশোরীর এক বান্ধবীর মাধ্যমে তাকে জানায়, তারা ঢাকায় পালিয়ে যাবে। আর বাড়িতে আসবে না। এতে রাজি হয়ে যায় ওই কিশোরী। ওই বান্ধবী তখন ওই কিশোরীর রাজি হওয়ার বিষয়টি আবুল কালামকে জানায়। বৃহস্পতিবার দুপুরে বান্ধবীর মারফতে তাকে ত্রিশালের ঢাকা বাসস্ট্যান্ডে আসতে বলে। বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করার নাম করে বাড়ি থেকে বের হয় ওই কিশোরী। ব্যাগে জামা ও তার ভাবীর মোবাইল ফোন। ত্রিশাল বাসস্ট্যান্ডে অপেক্ষায় থাকা আবুল কালাম আজাদের সঙ্গে দেখা করে। দুজনে রওনা দেয় ঢাকার উদ্দেশে। রাত ৮টায় ওই বাসটি মহাখালী বাসস্ট্যান্ডে থামে। বাসস্ট্যান্ড থেকে একটি রিকশা করে তারা দুজন তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে আসে। এরপর আবুল কালাম তার প্রেমিকাকে জানায়, রাতের বেলায় হাতিরঝিল দেখে তারপর স্বজনের বাড়িতে উঠবো। রাজি হয়ে যায় ওই কিশোরী। ট্রাকস্ট্যান্ড থেকে হাঁটতে হাঁটতে তারা কাওরান বাজারের রেললাইনে আসে। কাওরান বাজারের রেললাইনের মাঝামাঝিতে বাম দিকের রাজুর বাড়িতে এলে আবুল কালাম ওই বাড়ির এক ছোট্ট মেয়ের কাছে পানি খেতে চায়।

এ সময় পূর্বপরিকল্পনা অনুযায়ী আবুল কালামের সহযোগীরা সেখানে উপস্থিত হয়। সঙ্গে সঙ্গে তাকে ওই বাড়িতে নিয়ে যায়। মুখে কাপড় বেঁধে তার প্রেমিক আবুল কালাম ও তার চার সহযোগী মিলে তাকে গণধর্ষণ করে। ওই কিশোরী তাদের কাছে হাতে-পায়ে ধরেও তাদের হাত থেকে রেহায় পায়নি। একপর্যায়ে ওই কিশোরী অচেতন হয়ে গেলে সেখান থেকে তারা পালিয়ে যায়। পরে ওই কিশোরী বিধ্বস্ত অবস্থায় ওই ঘর থেকে বের হয়ে এসে রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকা টহল পুলিশের একটি দলকে তার বিষয়টি জানায়। পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসির প্রধান ডা. বিলকিস বেগম জানান, ওই কিশোরীর বয়স কম হওয়ার কারণে দুর্বল হয়ে পড়েছে। আগামীকাল তার ফরেনসিক পরীক্ষা করা হবে। তেজগাঁও থানার ওসি (তদন্ত) মশিউর রহমান জানান, ওই কিশোরীকে পুলিশ প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছে। সে জানিয়েছে, গণধর্ষণের মূল হোতা তার প্রেমিক আবুল কালাম ওরফে নাঈম ওরফে সালাম। তার পরিকল্পনায় এ ঘটনা ঘটেছে। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও যারা জড়িত তাদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। আদালতে তাদের পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ