,

এবার চাঁদের আলোয় তাজমহল দেখা যাবে ই-টিকিট বুকিং করে

news-image

এখন থেকে অনলাইনে ই-টিকিট বুকিং করেই জ্যোৎস্না-স্নাত তাজমহল দেখার সুযোগ পাবেন আগ্রহীরা।
এতদিন রাত ৮ টা ৩০ মিনিট থেকে রাত ১২ টা ৩০ মিনিট পর্যন্ত তাজমহল দেখার সুযোগ ছিল পর্যটকদের। তবে সেটার জন্য সশরীরে গিয়ে আগাম টিকিট কাটতে হতো। এবার সেই সুযোগকে আরও সহজ করতে চালু হল ই-বুকিং।
কেন্দ্রীয় পর্যটন প্রতিমন্ত্রী মহেশ শর্মা জানান, রাতে সবমিলিয়ে কোনও পর্যটক ৩০ মিনিট তাজমহলের ভিতরে থাকতে পারবেন। যেদিন রাতের শোভা দেখতে চান পর্যটকেরা, সেদিন বিকেল ৩ টার মধ্যে অনলাইনে ই-বুকিং করতে হবে। পূর্ণিমার রাতে তাজমহলের শোভা দেখতে পেলে জীবন ধন্য হয়ে যায়। ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন এই স্মৃতিসৌধের শোভা চাঁদের আলোয় যেনো আরো বেশি মাযাবী হয়ে ওঠে। আর যারা তা নিজের চোখে দেখেছেন তারা ছাড়া এই সৌন্দর্য মুখে বলে বোঝানো সম্ভব নয়।
জানা গিয়েছে, পূর্ণিমার দিন ছাড়াও আগে পরে মিলিয়ে মোট ৫ দিন এই সুযোগ পাওয়া যাবে। এ বিষয়ে একটি প্রস্তাব পাশ হয়েছে। খুব তাড়াতাড়ি এই ই-পরিসেবা চালু হবে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে