,

লতিফ সিদ্দিকীর আবেদনের শুনানি কাল

news-image

আব্দুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্যপদ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) শুনানির এখতিয়ার চ্যালেঞ্জ করে রিটের খারিজ আদেশের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানি আগামীকাল রবিবার। বিষয়টি রবিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় শুনানির জন্য ৫ নম্বরে রাখা হয়েছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বিভাগ বেঞ্চে বিষয়টির ওপর শুনানি হবে।
 
লতিফ সিদ্দিকীর সংসদ সদস্যপদ বিষয়ে ইসির শুনানির এখতিয়ার চ্যালেঞ্জ করে আনা রিট খারিজ করে বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ গত ২০ আগস্ট আদেশ দেন। রিট খারিজ আদেশের পর আইনজীবীরা জানান, লতিফ সিদ্দিকীকে সংসদ সদস্যপদ বাতিল বিষয়ে ইসির শুনানিতে তাকে যেতে হবে। ২০ আগস্ট বৃহস্পতিবার হাইকোর্টের আদেশের পরপরই ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন লতিফ সিদ্দিকী।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা