,

খাবার তালিকায় যোগ হচ্ছে উটপাখির ডিম

news-image

পৃথিবীতে হরেক রকমের খাবার রয়েছে। যার প্রত্যেকটি স্বাদ ভিন্ন ভিন্ন। মানুষের রসনাতৃপ্তির বৈচিত্রের বোধহয় কোনো সীমা-পরিসীমা নেই। নতুন নতুন খাবার আর স্বাদের সন্ধানে খাবারের নিয়ত নতুন সংযোজন করে চলছে মানুষ। এই তালিকায় আরেক সংযোজন হচ্ছে উটপাখির ডিম। এই খাবারটি খেতে চাইলে অবশ্য আপনাকে যেতে হবে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের এক রেস্তোরাঁয়। লন্ডনের ফুলহ্যাম এলাকার ‘উইংগস এগস’ নামে রেস্তোরাঁটি শুধুই ডিমপ্রেমীদের জন্য। এই রেস্তোরাঁর মেন্যুকার্ডের নতুন আইটেম ‘উটপাখির ডিম।’ বয়েল, সেদ্ধ বা স্ক্র্যাম্বলড, আপনার মনের মতো অন্য কোনো রান্নায় খেতে পারবেন রেস্তোরাঁর নতুন এই আইটেম। শুধু উটপাখিই নয় এই রেস্তোরাঁয় পাওয়া যায় কোয়্লে, তিতিরূ ইমু এবং বিভিন্ন জাতের মুরগি ও হাঁসের ডিম । তবে হোটেলটির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী উটপাখির ডিম খেতে হলে অন্তত দুই দিন আগে জানাতে হবে। তবেই আপনার জন্য রেস্তোরাঁর টেবিলে হাজির থাকবে প্রায় দেড় কেজি ওজনের ডিমটি। 


‘উইংগস এগস’ রেস্তোরাঁ কর্তৃপক্ষের সূত্রে হাফিংটন পোস্ট জানায়, সাধারণ ডিমের তুলনায় উটপাখির ডিম প্রায় ২৪ গুণ বড়। আর এর খোসা অত্যন্ত শক্ত থাকায় এই ডিম সম্পূর্ণ সিদ্ধ হতে সময় লাগে দেড় ঘণ্টা। আর রান্নার পর এই ডিমে পেট ভরে যাবে অন্তত ১০ জন ক্ষুধার্ত মানুষের। এই খাবার খেতে গুনতে হবে একটু বেশি পরিমাণ টাকা। রেস্তোরাঁর মেন্যুকার্ড অনুযায়ী একটি উটপাখির ডিমের দাম ৫৫ পাউন্ড। বাংলাদেশি টাকায় যা সাত হাজারের কাছাকাছি। তবে দাম একটু বেশি হলেও ‘অফট্রাকের’ এই খাবার খেতে আগ্রহীর কমতি হয় না কখনোই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর